নিউজ

UPI লেনদেন করতে গিয়ে হয়েছেন প্রতারণার শিকার, অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন এই উপায়ে, জানা থাকলে অসময়ে কাজে লাগবে

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। তবে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে ইউপিআই ফ্রডের ঘটনাও বেড়ে চলেছে। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ডিজিটাল পেমেন্টের আহ্বান জানিয়েছেন। এর ফলে আরও বেশি মানুষ ইউপিআই ব্যবহার শুরু করেছে। কিন্তু ইউপিআই ব্যবহারে কিছু ঝুঁকিও রয়েছে। এক ঝটকায় পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই ইউপিআই ব্যবহারকারীদের সতর্ক থাকা জরুরি।

ইউপিআই ফ্রডের বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো স্ক্যাম অ্যাপ। অনেক সময় হ্যাকাররা ভুয়া অ্যাপ তৈরি করে ইউপিআই ব্যবহারকারীদের ফাঁদে ফেলে। এই অ্যাপের মাধ্যমে তারা ইউপিআই আইডি এবং পিন নম্বর সংগ্রহ করে। আবার অনেক সময় হ্যাকাররা ভুয়া ফোন কল করে ইউপিআই ব্যবহারকারীদের ফাঁদে ফেলে। তারা ইউপিআই আইডি এবং পিন নম্বর জানতে চায়। এমনকি আজকাল অনেক সময় হ্যাকাররা ভুয়া ইমেল পাঠিয়ে ইউপিআই ব্যবহারকারীদের ফাঁদে ফেলে। তারা ইমেলের মাধ্যমে ইউপিআই আইডি এবং পিন নম্বর জানতে চায়।

ইউপিআই ফ্রড হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। চিন্তা না করে নিমলিখিত কাজ করলেই আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।

১) আপনার ব্যাংককে জানান: আপনার ব্যাংককে ফোন করে বা ইমেল করে ইউপিআই ফ্রডের বিষয়টি জানান।

২) এনপিসিআই-কে জানান: এনপিসিআই-এর ওয়েবসাইট npci.org.in-এ গিয়ে ইউপিআই ফ্রডের অভিযোগ করতে পারেন।

৩) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া-কে জানান: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া-এর ওয়েবসাইট cms.rbi.org.in-এ গিয়ে ইউপিআই ফ্রডের অভিযোগ করতে পারেন।

৪) পুলিশকে জানান: যদি আপনার ক্ষতি হয় তাহলে পুলিশের কাছে অভিযোগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026