নিউজ

সুখবর PNB গ্রাহকদের জন্য, ৫০ হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠাবে ব্যাঙ্ক, এইভাবে করুন আবেদন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক একাউন্ট থাকে এবং আপনি একজন কৃষক হন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন ৫০ হাজার টাকা। এই টাকা আপনি কৃষিকাজ ছাড়াও আপনার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যবহার করতে পারবেন। কোন স্কিমের অধীনে এই টাকা পাওয়া যাচ্ছে বা কি করে এই টাকার জন্য আবেদন করতে হবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি সম্প্রতি কৃষক গ্রাহকদের পিএনবি কৃষাণ তৎকাল ঋণ প্রকল্পের সুবিধা দিচ্ছে। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে তাদের অফিসিয়াল টুইটারে এই স্কিমের কথা জানানো হয়েছে। ন্যূনতম নথিপত্র এবং ২৫ শতাংশ ঋণ নিরাপত্তার কোনো গ্যারান্টি ছাড়াই সর্বাধিক ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে এই ব্যাংক। পিএনবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্কিমের অধীনে আপনার কৃষি বা ঘরোয়া প্রয়োজন হলে আপনি এই কিষান তৎকাল ঋণ প্রকল্প নিতে পারবেন। তবে এই ঋণ পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।

প্রথমত এই সুবিধা নিতে আপনাকে অবশ্যই কৃষিতে কর্মরত একজন কৃষক বা কৃষি জমির ভাড়াটে হতে হবে। তবে ঋণগ্রহীতার জন্য কৃষিবিদ হওয়া বাধ্যতামূলক। শুধুমাত্র কৃষক এবং কৃষক গোষ্ঠী যাদের ইতি মধ্যেই কিষান ক্রেডিট কার্ড আছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই জন্য তাদের বিগত দুই বছরের সঠিক ব্যাংক রেকর্ড থাকতে হবে। কৃষকদের ঋণ সীমার ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া হবে যার সর্বোচ্চ সীমা ৫০ হাজার টাকা। এই ঋণ নিতে কিছু বন্ধক রাখতে হবে না বা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। কৃষকদের ঋণের পরিমাণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর সময় দেওয়া হবে।

একনজরে PNB কিষান তৎকাল ঋণ:

  • গ্রাহকদের দু’বছরের ব্যাঙ্কিং রেকর্ড বা স্টেটমেন্ট লাগবে। অর্থাৎ একজন কৃষকের অন্তত দু’বছরের পুরনো অ্যাকাউন্ট থাকতে হবে।
  • ঋণ পরিশোধের জন্য পাঁচ বছর সময় পাওয়া যাবে।
  • তৎকাল ঋণের জন্য কোন‌ও কিছু বন্ধক রাখতে হবে না বা আপনার থেকে কোন‌ও সার্ভিস চার্জ নেবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
  • কোনও কৃষক ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে ও এই ঋণের সুবিধা নিতে পারেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কৃষক বা গোষ্ঠীর কাছে কিষান ক্রেডিট কার্ড অবশ্যই থাকতে হবে।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026