নিউজ

অন্ত্যোদয় রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্যে চিকিৎসা, বড় সিদ্ধান্ত সরকারের

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। তবে মাঝে মাঝেই এই সমস্ত প্রকল্পে পরিবর্তন করতে থাকে সরকারগুলি। সম্প্রতি সরকার জনগণকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে আলোচনা চলছে প্রায় সব মহলেই।

আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনার কাছে অন্ত্যদয় রেশন কার্ড থাকলেই আপনি পেয়ে যাবেন বিনামূল্যের চিকিৎসা। বলা যেতে পারে এটা বড় খবর অন্ত্যদয় রেশন কার্ডধারীদের জন্য। আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিনামূল্যের এই রেশন কার্ড পেয়ে থাকেন তাহলে আপনি এবার থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যাতে বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন আপনি। আসলে এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে থাকতে হবে আয়ুষ্মান কার্ড। এই কার্ড থাকলে একমাত্র অন্ত্যদয় রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে।

আসলে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক অন্ত্যদয় রেশন কার্ডধারীদের একটি আয়ুষ্মান কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। বর্তমানে আসলে কেন্দ্রীয় সরকার এই আয়ুষ্মান কার্ড প্রকল্প ব্যাপকভাবে প্রচার করছে দেশজুড়ে। তাই এবার অন্ত্যদয় রেশন কার্ডধারীদের, আয়ুষ্মান কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আপনাকে এই আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য নিকটবর্তী জন সুবিধা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক আয়ুষ্মান কার্ডধারী সরকারি অধিভুক্ত হাসপাতালে একেবারে বিনামূল্যে চিকিৎসা পান। কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে আপনার কাছে অবশ্যই অন্ত্যদয় রেশন কার্ড থাকতে হবে।

Nirajana Nag

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026