ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Savings Account: সেভিংস অ্যাকাউন্টেই মিলবে এফডি-র অতিরিক্ত সুদ, করতে হবে শুধু এই ছোট্ট কাজ

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনো স্কিমে টাকা বিনিয়োগ করতে হলে আগে খুলতে হয় সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)। কিন্তু যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) তুলনায় কম। তবে অনেকেই জানেন না, সেভিংস অ্যাকাউন্টের উপরেও এফডির মতো সুদ পাওয়া সম্ভব। তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ।

বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে বছরে ২.৫ থেকে ৪ শতাংশ পর্যন্ত হারে সুদ পাওয়া যায়। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই হার ভিন্ন ভিন্ন। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে বার্ষিক সুদের হার ৫-৮ শতাংশ। তবে সেভিংস অ্যাকাউন্টেও এই হারে সুদ পাওয়া সম্ভব। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে অটো সুইপ ব্যবস্থা রাখতে হবে। তবেই সেভিংস অ্যাকাউন্টেও পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের মতো সুদ।

কী এই অটো সুইপ ব্যবস্থা? এর মাধ্যমে একই অ্যাকাউন্টে সেভিংস এবং ফিক্সড ডিপোজিট দু ভাবেই ব্যবহার করা যায়। এই ব্যবস্থায় সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে জমা টাকার একটি ঊর্দ্ধসীমা নির্ধারিত হয়। সেই সীমা অতিক্রম করলেই স্বয়ংক্রিয় ভাবে সেভিংস অ্যাকাউন্ট বদলে যায় ফিক্সড ডিপোজিটে। ফলত তখন এফডি এর হারে সুদ পেতে শুরু করেন গ্রাহক। আবার অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ ঊর্দ্ধসীমার নীচে নেমে গেলে ফের ফিক্সড ডিপোজিটের হারে সুদ বন্ধ হয়ে সেভিংস অ্যাকাউন্টের হারেই সুদ দেওয়া হয়।

সাধারণত ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তুললে দিতে হয় জরিমানা। কিন্তু সেভিংস অ্যাকাউন্টকে অটো সুইপে রেখে ফিক্সড ডিপোজিটের সুবিধা নিলে এই সমস্যায় পড়ার কোনও চিন্তা নেই। কারণ এখানে এফডির উপরে কোনও মেয়াদ নির্ধারণ করা হয় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026