নিউজ

Post Office Scheme: পোস্ট অফিসে 1000 টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ রিটার্ন পান, জানুন কীভাবে

পোস্ট অফিস অনেক ধরনের ছোট সঞ্চয় প্রকল্প চালায়। এমন কিছু স্কিম আছে যাতে আপনি অল্প পরিমাণ বিনিয়োগ করে ব্যাপক লাভবান হতে পারেন। একটি স্কিমে তো আপনার টাকা দ্বিগুণ হয়ে যায়। টাকা দ্বিগুন করতে কে না ভালোবাসে। আপনিও যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি আপনার নিজের জমানো অর্থ থেকে আরও বেশি পরিমাণ লাভ পেতে পারবেন। এই প্রকল্পের মূল বিশেষত্ব হলো ১১৫ মাসের মধ্যে আপনার টাকা হয়ে যাবে একেবারে দ্বিগুণ। পোস্ট অফিসের বিনিয়োগ হওয়ায় এতে আপনার টাকা নিরাপদ থাকবে এবং সেইসাথে তা দ্বিগুণ হয়ে যাবে। এতে সরকার বিনিয়োগের ওপর ৭.৫ শতাংশের সুদ দেবে। তাই এই স্কিম সকলের জন্য বেশ উপকারী হবে।

পোস্ট অফিসের এই স্কিমের নাম কিষান বিকাশ পত্র। এতে ১১৫ মাসে আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। তবে জানুয়ারিতে এই স্কিমের সময়কাল ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাসে করা হয়েছিল, কিন্তু এখন এর সময় আরও কমানো হয়েছে। এখন আপনার টাকা মাত্র ১১৫ মাসের জন্য বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগ করা অর্থের ওপর সরকার বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেবে।

কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী নাবালকের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিভাবক তার নিজের পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার সন্তান ১০ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি তার নামে স্থানান্তরিত হবে। এতে ১০০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা যাবে। তারপর ১০০ টাকা গুনে বিনিয়োগ হবে। আপনি যদি এককভাবে ৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ১১৫ মাসে আপনি ৮ লক্ষ টাকা ফেরত পাবেন। আসলে আপনি এই স্কিমে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাবেন। তার মানে আপনি সুদের উপরও সুদ পাবেন। এছাড়া এতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কারণ এতে আছে নমিনির সুবিধা। তাই টাকা ডবল করতে চাইলে আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন পোস্ট অফিসের KVP স্কিমে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026