প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল একটি ভারত সরকারের প্রকল্প যা যুবকদের স্বল্প সুদে এবং সহজ কিস্তিতে লোন দেবে। আপনি এই প্রকল্পের অধীনে উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাণিজ্য বা পরিষেবাখাত এবং অ-কৃষিখাতে ছোট আকারের ব্যাবসা চালানোর জন্য ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন। যে কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে লোনের জন্য আবেদন করতে পারেন। আসলে এখন চাকরির অভাবে অনেকে ব্যবসা শুরু করতে চাইলেও প্রাথমিক মূলধনের অভাবে ব্যবসা করতে পারছেন না। এবার এই বড় সমস্যা সমাধান হবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে।
আপনাদের জানিয়ে রাখি এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোন পেতে আপনি সরকারি ও বেসরকারি ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য যেকোনো আর্থিক সংস্থানে যেতে পারেন। এছাড়া আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। এই লোন পেতে আইডি প্রুফ, রেসিডেন্স প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, ব্যবসায়িক ঠিকানা প্রমাণ ইত্যাদি লাগবে। এতে লোন দেওয়ার আগে দেখা হয় যে আবেদনকারী যেন কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি না হন এবং তাঁর ক্রেডিট স্কোর রেকর্ড সন্তোষজনক হয়। এই লোন নেওয়ার সময় কোনো মিডল ম্যানের প্রয়োজন হবে না।
এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোন দেওয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল শিশু, কিশোর ও তরুণ। শিশু বিভাগে ৫০ হাজার টাকা অব্দি লোন পাওয়া যাবে। অন্যদিকে কিশোর বিভাগে ৫০,০০১ থেকে ৫ লাখ টাকা অব্দি লোন পাওয়া যাবে। আর তরুণ বিভাগে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে PM Mudra-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.mudra.org.in/ -এ যান। এর পর Mudra Loan-এ ক্লিক করুন। এখানে আপনি “Apply Now” অপশন পাবেন।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…