সারাদেশে এখন চলছে প্যান কার্ড ২.০ নিয়ে আলোচনা। গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে প্যান কার্ড নিয়ে আলোচনায় মেতেছেন দেশের সাধারণ নাগরিকরা। এদের কেন্দ্রীয় সভার বৈঠকে জানানো হয়, প্যান কার্ড পরিষেবা সহজ করে তোলার উদ্দেশ্যে ২.০ ভাষণ উন্মুক্ত করবে আয়কর বিভাগ। আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছর ধরে আয়কর বিভাগ প্রায় ৭৮ কোটি প্যান কার্ড জারি করেছে। যার মধ্যে বেশিরভাগ প্যান কার্ড জারি করা হয়েছে ১৫-২০ বছরের আগের সফটওয়্যার ব্যবহার করে। ফলে সেই সমস্ত প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই। যে কারণে নাগরিকের তথ্য যাচাই করনের সময় বেশ বেগ পেতে হচ্ছে সরকারি কর্মকর্তাদের।
প্যান কার্ডের এই পরিষেবাকে সচল রাখতে মূলত ২.০ আপডেট নিয়ে আসতে চলেছে প্যান কার্ড কর্তৃপক্ষ। নতুন এই আপডেটের ফলে প্রত্যেকটি প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব থাকবে। ফলে নাগরিকের তথ্য যাচাই করণে কোনরকম সমস্যার সম্মুখীন হবেন না কর্মকর্তা। তবে কিভাবে সাধারণ মানুষরা QR কোর্ড সহ নতুন প্যান কার্ড পাবেন কিংবা নতুন প্যান কার্ড পাওয়ার জন্য কত টাকা খরচ করতে হবে, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ বিনামূল্যে ই-মেইলে আপনারা পেতে পারেন প্যান কার্ড ২.০।
সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড পেতে হলে প্রথমে আপনাদের প্যান কার্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ই-মেইলে প্যান কার্ড পাওয়ার জন্য ডিজিটাল প্যান কার্ড অপশনটি সক্রিয় করে দিতে হবে। ফর্ম ফিলাপ সম্পন্ন হওয়ার ৩০ মিনিটের মধ্যে আপনার ই-মেইলে পৌঁছে যাবে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড। এছাড়া, সরাসরি প্যান কার্ড হাতে পেতে চাইলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে আয়কর বিভাগকে। টাকা পেমেন্ট করার ৫-৭ দিনের মধ্যে আপনি ঘরে বসে পেয়ে যাবেন নতুন প্যান কার্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…