Today Trending News

Pan Card: মাত্র ৫০ টাকায় বাড়িতে বসেই পান প্যান কার্ড, এভাবে আবেদন করুন

প্যান কার্ড হল একটি দশ-সংখ্যার আলফানিউমেরিক নম্বর যা ভারতের আয়কর বিভাগ করের উদ্দেশ্যে যেকোনো ব্যক্তির নামে কিংবা সংস্থার নামে জারি করে। অর্থাৎ আর্থিক সম্বন্ধ আছে এমন কোন কর্ম ক্ষেত্রের জন্য প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। বিশেষ করে আপনি যদি ব্যাংক কিংবা পোস্ট অফিসের মাধ্যমে কোন ধরনের পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যান কার্ড প্রদান করতে হবে ওই সকল সংস্থাকে। শুধু তাই নয়, আয়কর প্রদানের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে মানা হয় এই প্যান কার্ডকে।

তবে যদি কোন কারনে আপনার প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সে ক্ষেত্রে কি করবেন? বিষয়টি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন একটি সহজ পদ্ধতি বলতে চলেছি, যার মাধ্যমে মাত্র দশ মিনিটে আপনি আপনার ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করতে পারবেন। তবে যদি আপনার প্যান কার্ডটি হারিয়ে যায়, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে থানায় ডায়েরি করতে হবে। চলুন, ডুপ্লিকেট প্যান কার্ড করার সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক-

কিভাবে করবেন ডুপ্লিকেট প্যান কার্ড?
১. প্রথমে আপনাকে TIN NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. যেখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্যান কার্ডের পুনর্মুদ্রণের বিকল্পটি বেছে নিতে হবে।
৩. এর পরে ফর্মটিতে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে সম্পূর্ণ তথ্য পুনরায় যাচাই করে সাবমিট করতে হবে।
৪. এই পদ্ধতি সম্পন্ন হওয়ার পর আপনার নামে একটি টোকেন নম্বর তৈরি হবে, যা আপনার নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে।
৫. এরপর প্যান কার্ড প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা অনলাইন প্রদান করতে হবে।
এরপর নতুন প্যান কার্ড হাতে পেতে আপনাকে ১০ দিন অপেক্ষা করতে হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026