Job vacancy : মাধ্যমিক পাস যোগ্যতায় পান রেলের চাকরি, জানুন কিভাবে করতে হবে আবেদন

করোনার পরে অনেকটাই স্বাভাবিক হয়েছে ভারতের সাধারণ মানুষের জীবন। তবে এই লকডাউনের সবথেকে খারাপ প্রভাব পড়েছে মূলত শিক্ষিত যুবক যুবতীদের ওপর। দীর্ঘ সময় যাবত কোম্পানি বন্ধ থাকার কারণে বেকারত্ব বেড়েছে। তার পাশাপাশি বেশ কিছু কোম্পানি বন্ধ হয়েছে যেগুলি কিনা আগে সচল ছিল। সেই কারণে শিক্ষিত যুবক-যুবতীরা এখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। কেউ কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। সরকারি চাকরিও তেমন একটা নেই বললেই চলে। তাই এবারে এই পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুন সুযোগ নিয়ে এলো পূর্ব রেলওয়ে

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ভারতীয় রেলের পূর্ব রেল শাখায় শূন্যপদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব সহজেই বাড়িতে বসে এই চাকরিতে আবেদন করা যাবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। ভারতীয় রেলের তরফে করোনার পরে পরে নিয়ে আসা হয়েছে দারুণ সুযোগ। যদি আপনারা চাকরির সন্ধান করতে থাকেন তাহলে এটাই আপনার জন্য শেষ সুযোগ। চলুন দেখে নিন এই চাকরিতে আবেদনের প্রক্রিয়া।

বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের তরফে মোট ১৮৩২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ফিটার, ওয়েল্ডার, মেকানিক পেইন্টার ইলেকট্রিশিয়ান এবং আরো কয়েকটি পদে নেওয়া হবে শিক্ষানবিশ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ সমস্ত ক্যানডিডেট এর জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কাজের উপরে আইটিআই এর একটি ডিগ্রি লাগবে। প্রশিক্ষণ সার্টিফিকেট ছাড়া কিন্তু নিয়োগ করবে না ভারতীয় রেলওয়ে।

২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স সীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সাধারণভাবে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে ৩ বছরের। আপনি ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে পারেন। ৯ ডিসেম্বর পর্যন্ত আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই চাকরিটি কিন্তু কোন পার্মানেন্ট চাকরি নয়। যদি আপনি এই চাকরি করেন তাহলে কন্ট্রাক্ট নেবে ভারতীয় রেলওয়ে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে যাবার পরে স্থায়ী চাকরিতে গ্রহণ করা হয়েছে সেই ব্যক্তিকে। তাই ভারতীয় রেলওয়েতে একবার আপনি নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতেই পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026