নিউজ

রেশন ব্যাবস্থায় বড়সড় পরিবর্তন, জেনে নিন কিছু নিয়মাবলী

রেশন পেতে গেলে অবশ্যই পরে যেতে হবে মাস্ক। সেই সঙ্গে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধিনিষেধ। বৃহস্পতিবার বর্ধমানে জেলাশাসকের দপ্তরে রেশন ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, রেশন ডিলার, দোকানের কর্মী ও উপভোক্তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সমস্ত বিধিনিষেধ মেনে না চললে মিলবে না রেশন। রেশনের সঙ্গে যুক্ত সবাই নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলছে কিনা তা দেখার জন্য মোতায়েন করা হবে সিভিক ভলেন্টিয়ার্স।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এদিন বলেন, রেশন ব্যবস্থাপনায় বিশেষ আয়োজন করেছে পূর্ব বর্ধমান। প্রত্যেকটি রেশনের দোকানে ২ করে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করেছে তারা। এলাকায় টহল দিচ্ছে স্থানীয় থানার পুলিশ। বেশ কয়েকটি রেশনের দোকানের দায়িত্বে একজন করে আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার এই ব্যবস্থাপনা গোটা রাজ্যের কাছে মডেল হতে পারে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

গণবন্টন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এদিন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলার মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। জেলার খাদ্য দপ্তরের আধিকারিক ও সমস্ত রেশন ডিস্ট্রিবিউটরদের নিয়ে এই বৈঠক করেন খাদ্যমন্ত্রী। ডিজিটাল কার্ড থাকলেই রেশন মিলবে বলে জানান তিনি। মাসে একবার চাল ও দু’বার গম দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026