নিউজ

Reopen School in West Bengal: আগামী মাসে স্কুল খুলছে বাংলায়, মানতে হবে এই শর্তগুলি

করোনার জন্য প্রায় দুবছর স্কুল কলেজ বন্ধ। এই দুবছরে শিক্ষা ব্যবস্থার অনেকটা তলানিতে চলে এসেছে। তবে আর না। আগামী মাসেই খুলতে চলেছে স্কুল কলেজ। ১৫ই নভেম্বর স্কুল-কলেজ খোলার জন্যে যাবতীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মুখ্য সচিবকে। করোনা পরিস্থিতি ততদিন ঠিক থাকলে, এই বিষয়ে শিলমোহর দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে ১৫ই নভেম্বরের পর রাজ্যে স্কুল কী ভাবে খোলা হবে তা নিয়ে কার্যত এক প্রকার প্রস্তুতি শুরু ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। জানা যাচ্ছে, এক দিনে একই সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ছাত্র ছাত্রীদের আনতে চাইছে না রাজ্য সরকার। কোভিডের কথা মাথায় রেখে এক একটি ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য একটি নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হবে। এটি করা হলে প্রত্যেকটি স্কুলে একই সঙ্গে একাধিক ছাত্র-ছাত্রীর জমায়েত হওয়ার সম্ভাবনা থাকবে না।

পাশাপাশি সকল ছাত্র ছাত্রীর কথা ভেবে একাধিক ক্লাসরুম করা হবে ছাত্র-ছাত্রীদের ক্লাস করার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে এক একটি ক্লাসের জন্য ক্লাস রুমের সংখ্যা বাড়ানো হবে।

কি কি রাজ্য ভেবেছে তা একনজরে দেখে নেওয়া যাক।

১) একসাথে নয় বরং ধাপে ধাপে স্কুলে আনা হবে প্রতিটি শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। অর্থাৎ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের যে সময় দেওয়া হবে সেই সময়ই দশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হবে না। অর্থাৎ এক একটি ক্লাসের সময়সীমা একেক রকম থাকবে৷ আর এর জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষকও থাকবে যাতে ছাত্র-ছাত্রীর পঠন পাঠনের কোনও সমস্যা না হয়।

২) এক একটি ক্লাস রুমে খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস হবে। যাতে ক্লাসরুম গুলিতে ছাত্র ছাত্রীদের বেশি জমায়াতে না হতে পারেয। এবার থেকে প্রত্যেকটি বেঞ্চে একজন করেই ছাত্র-ছাত্রী বসাতে চাইছে। এক একটি ক্লাসের এবার থেকে একাধিক সেকশন থাকে। যাতে একটি ক্লাসে ভিড় বেশি না হয়।

৩) যে সব ছাত্র ছাত্রী স্কুলে এসে ক্লাস করবে সেই সব অভিভাবকদের থেকে সম্মতি নিয়ে স্কুলে আসতে হবে।

৪) যে অংশগুলির ওপর নির্ভর করে ছাত্র -ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই অংশগুলি আগে পড়ানো হবে। এর আগে নির্দিষ্ট করে নির্দেশিকা জারি করতে পারে দুই বোর্ড।

৫) ইতিমধ্যেই শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলের সমস্ত ক্লাসরুম গুলি মেরামত-সহ স্যানিটাইজেশন এর কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকল পড়ুয়ারা করনা বিধি মানছে না কি সেই বিষয়েও নজরদারির জন্য প্রত্যেকটি স্কুলে দায়িত্ব দেওয়া হবে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের।

আপাতত বলা যেতেই পারে কড়া কোভিড নিয়ম কানুন মেনেই আগামো মাসে রাজ্যের স্কুল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে মুখ্য সচিব এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে একটি বৈঠক করতে পারেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026