জীবনযাপন

পিরিয়ডের অসহ্য ব্যথা থেকে মুক্তি পাবেন এইসব ঘরোয়া টিপসের দ্বারা

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বেশিরভাগ মহিলাদেরই পিরিয়ডের সময় তলপেটে অসহ্য ব্যথা সহ্য করতে হয়। অনেক সময় এই ব্যথা পিঠে ও হতে পারে। এই ব্যথা হলে বেশির ভাগ মহিলায় বাইরে থেকে ঔষধ কিনে খান ।কিন্তু এই ঔষধগুলি খাওয়া একেবারেই উচিত নয়। ঘরোয়া পদ্ধতিতে এই ব্যথা দূর করাই শ্রেয়।
আসুন জেনে নিই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পিরিয়ডের ব্যথা দূর করা সম্ভব–

১) গরম ভাপ–

গরম ভাপ ইউট্রাসের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে। ফলে ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায় ।
গরম ভাপ দেওয়ার জন্য একটি হট ওয়াটার ব্যাগ নিয়ে তার মধ্যে গরম জল নিতে হবে। তবে এ দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যেন সেই তাপ সহ্য করতে পারেন। এই হট ওয়াটার ব্যাগ টি আপনার পেটের ওপর রেখে ভাপ নিতে হবে। কিছুক্ষণ নেওয়ার পর দেখবেন পেটে ব্যথা অনেকটাই কমে গেছে।

২) আদা–

প্রোস্টাগ্লান্ডিনের মাত্রা কমিয়ে দিতে সহায়ক হলো আদা। বেশি করে আদা দিয়ে চা করে সেই চা পান করলে এই সময় পেটের ব্যথা থেকে রেহাই পাওয়া সম্ভব।

৩) মৌরি–

মৌরি হলো একটি দানাদার মশলা। এই মশলাতে রয়েছে আ্যান্টিসপাসমডিক এবং অ্যান্টিইনফ্লামাটরি উপাদান যা ব্যথা দূর করতে সক্ষম। সুতরাং এই পেটের ব্যথায় যদি আপনি মৌরি চিবিয়ে খেতে পারেন তাহলে ব্যথা থেকে রেহাই পাবেন। অথবা মৌরিকে জলে ফুটিয়ে সেই জল চায়ের মতো সিপ সিপ করে পান করলেও ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে।

৪) দারুচিনি–

জমাট বাধা রক্ত গুলি যখন পিরিয়ডের সময় বাইরে বেরিয়ে যায় তখনই অতিরিক্ত ব্যথা অনুভূত হয়। আর এই ব্যথা দূর করতে সক্ষম হলো দারুচিনি। কারণ দারুচিনিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন ।যা ব্যথা দূর করতে সক্ষম।
কিছু পরিমাণ দারুচিনির গুঁড়ো জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর সেই জল পান করলে ব্যাথা উপশম হয়।

৫) এড়িয়ে চলুন কফি —

আমরা বেশিরভাগ জনই জানি যে পিরিয়ডের সময় গরম পানীয় বা গরম খাবার আমাদের পক্ষে খুব উপকারী ।কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো ক্যাফেইন জাতীয় পানীয়। কারণ ক্যাফেইন জাতীয় পানীয় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। তাই এই সময় কফি এড়িয়ে চলাটাই উচিত।

৬) অগার্জম–

পিরিয়ড চলাকালীন শারীরিক মিলন করতে অনেকেই চান না ।তবে একটি গবেষণায় জানা গেছে যে শারীরিক মিলনের ফলে পিরিয়ডের ব্যথা অনেকটাই কমে যায়। কারণ এর সাথে আমাদের ভালো লাগার অনুভূতি জড়িয়ে থাকে।যা সঠিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে এবং ব্যথা কম হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026