বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। দেশের টেলিকম সেক্টরে জিও এবং এয়ারটেলের মতো বেসরকারি সংস্থাগুলির দাম বাড়ানোর ফলে, গ্রাহকরা এখন সস্তা প্ল্যানের সন্ধানে BSNL-এর দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে BSNL ২০০ টাকারও কম দামে ৩ টি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই ৩ টি রিচার্জ প্যাক সমন্ধে জানতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রথম প্ল্যানটি ১৫৩ টাকার। এই প্ল্যানে ২৬ দিনের ভ্যালিডিটি সহ গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং ২৬ জিবি ইন্টারনেট ডেটা। ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড ৪০kbps এ কমে যাবে। পাশাপাশি, প্রতিদিন ১০০ টি SMS সুবিধা রয়েছে।
দ্বিতীয় প্ল্যান ১৯৭ টাকার, যা ৭০ দিনের ভ্যালিডিটি অফার করে। তবে এই প্ল্যানে গ্রাহকরা প্রথম ১৫ দিন পাবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ টি SMS। কিন্তু ১৫ দিনের পর কলিং ও ডেটার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে, যদিও সিম ৭০ দিন পর্যন্ত এক্টিভ থাকবে। এই প্ল্যানটি দীর্ঘ মেয়াদে সিম এক্টিভ রাখার জন্য উপযোগী।
তৃতীয় প্ল্যানটি ১৯৯ টাকার। এতে ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়, যেখানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা। ডেটা শেষ হলে স্পিড কমে ৪০ kbps হয়ে যাবে, তবে এটি ৩০ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই তিনটি প্ল্যানই গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক, বিশেষ করে যারা স্বল্পমূল্যে ভাল পরিষেবা চান। বিএসএনএল মার্কেট রেটের তুলনায় অনেক কম দামে তুলনায় ভালো ডেটা ও কলিং সুবিধা প্রদান করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…