BSNL-এর ৭০ দিনের সস্তা রিচার্জ প্ল্যানে পেয়ে যান আনলিমিটেড কলিং, দাম ২০০ টাকার থেকেও কম

দেশের সরকারি টেলিকম সংস্থা bsnl তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বিএসএনএলের গ্রাহকরা এখন এমন কিছু রিচার্জ কেন উপভোগ করতে পারছেন যেগুলো হয়তো অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা এত সস্তায় দেন না। বেসরকারি সংস্থাগুলির দাম বৃদ্ধি হওয়ার সত্বেও, বিএসএনএল তাদের পুরনো রিচার্জ প্ল্যান আগের দামেই এখনো পর্যন্ত অফার করছে। এই কারণে জুলাই মাস থেকে লক্ষ লক্ষ মানুষ বিএসএনএলে তাদের নম্বর পোর্ট করছেন। আপনিও যদি এখন বিএসএনএল সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আমরা আপনাকে কোম্পানির একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান এর ব্যাপারে জানাতে চলেছি। এই প্ল্যান ব্যবহার করলে আপনি অনেক সস্তায় আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারবেন।।

কত টাকায় পাবেন এই প্ল্যান?

জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যান ব্যয়বহুল করার পর থেকেই বিএসএনএল এখন ভারতে খবরে রয়েছে। বিএসএনএল হল একমাত্র কোম্পানি যারা রিচার্জ প্ল্যান এখন সব থেকে সস্তা চলছে ভারতে। এরকম ব্যাপারটা নয় যে, বিএসএনএল শুধুমাত্র সস্তা প্ল্যান নিয়ে আসে, অনেক দীর্ঘ মেয়াদী প্ল্যান রয়েছে এই সার্ভিস প্রোভাইডারের প্রোফাইলে, যার মধ্যে বেশকিছু এমন প্ল্যান রয়েছে যেগুলো কিন্তু অন্যান্য বড় বড় কোম্পানিকে টক্কর দিতে পারে। আমরা আপনাকে bsnl এর একটি শক্তিশালী প্ল্যান সম্পর্কে আজ জানাতে চলেছি, যেখানে আপনারা ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন।

বিএসএনএল কোম্পানির এই নতুন প্ল্যান আপনাকে দেওয়া হবে মাত্র ১৯৭ টাকায়, যেখানে আপনি পেয়ে যাবেন ২০০ দিনের মেয়াদ। এখনো পর্যন্ত ভারতে এমন কোন প্ল্যান নেই, যেখানে ২০০ টাকার কম মূল্যে ৭০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সব মিলিয়ে আপনার কাছে যদি বিএসএনএল কোম্পানির সিম থাকে তাহলে এটা হতে চলেছে আপনার জন্য সবথেকে ভালো রিচার্জ অফার। আপনি যদি অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএলে আসেন, তাহলেও কিন্তু আপনি এই প্ল্যান উপভোগ করতে পারবেন।

অন্যান্য সুবিধা কি কি রয়েছে?

আপনি যদি বিএসএনএল নেটওয়ার্কের এই প্ল্যান ব্যবহার করেন তাহলে আপনি আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। ৭০ দিনের জন্য কিন্তু আপনি আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন না। এই সমস্ত ফ্রিবিজ আপনি পেয়ে যাবেন মাত্র ১৮ দিনের জন্য। অর্থাৎ প্রথম ১৮ দিনের জন্য আপনি বিনামূল্যে কল করার সুবিধা পেয়ে যাবেন। সেই সময় আপনি মোট ২জিবি ইন্টারনেট পাবেন। প্রথম ১৮ দিনের জন্য আপনি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে করতে পারবেন। তবে তারপর থেকে কিন্তু আপনাকে কল করার জন্য রিচার্জ করতে হবে আলাদা করে। যদি আপনি শুধুমাত্র আপনার সিম চালু রাখার জন্য, একটা প্ল্যান খুঁজে দেখেন তাহলে এটা হল আপনার জন্য সবথেকে ভালো প্ল্যান। একটা রিচার্জ করলে আপনি ৭০ দিন পর্যন্ত আপনার সিম চালু রাখতে পারবেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026