টেক বার্তা

মারুতি সুজুকির এই গাড়িগুলিতে ৬১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি, তালিকায় রয়েছে WagonR, Alto

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। তারমধ্যে এই অটোমেকার কোম্পানি ২০২৩ সালের জুন মাসে তার কিছু জনপ্রিয় মডেলগুলিতে বিশাল ছাড় দিচ্ছে। এই ছাড়ের তালিকায় রয়েছে Maruti Suzuki Wagon R, Celerio, Alto, Eeco, Swift এবং Dzire ইত্যাদি। এই কোম্পানির কিছু গাড়িতে ৬১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

জুন মাসে, Maruti Suzuki Wagon R-এর ১-লিটার এবং ১.২ লিটার পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টে ৬১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর AMT ভেরিয়েন্টগুলিতে ২৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ৷ Maruti Suzuki Wagon R CNG ভেরিয়েন্টে ৫৭,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। অন্যদিকে, S-Presso এর ম্যানুয়াল গিয়ারবক্স ভেরিয়েন্টগুলিতেও ৬১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। S-Presso এর AMT ভেরিয়েন্টগুলি ৩২,০০০ টাকা ও CNG ভেরিয়েন্টে ৫২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

অন্যদিকে, মারুতি সুজুকি কোম্পানির অন্যতম জনপ্রিয় বাজেট মূল্যের গাড়ি Maruti Suzuki Alto K10 ম্যানুয়াল ভেরিয়েন্টগুলিতে এই জুন মাসে ৫৭,০০০ টাকা পর্যন্ত ছাড় থাকবে। এর AMT ভেরিয়েন্টে ৩২,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। গাড়ির CNG ভেরিয়েন্টে ৪৭,০০০ টাকার ডিসকাউন্ট অফার করা হবে। আর Swift পেট্রোল ভেরিয়েন্টে ৫২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সুইফটের সিএনজি সংস্করণে ১৮,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একই সময়ে, ডিজায়ারের পেট্রোল ভেরিয়েন্টে (ম্যানুয়াল এবং এএমটি) ১৭,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানির Eeco গাড়ির CNG ভ্যারিয়েন্ট ৩৭,১০০ টাকার ডিসকাউন্টে পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026