বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। আজ ৮ ডিসেম্বর বেশ কয়েকদিন বাদে অনেকটাই কমল সোনার দাম। কেউ যদি সোনা কিনতে চান, এটাই পারফেক্ট। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম (MCX-এ সোনার দাম) আজ ৫৪ হাজারের নিচে নেমে গেছে। একই সময়ে, রূপার দামও প্রতি কেজি ৬৬ হাজার ১০০ টাকায় লেনদেন হচ্ছে। আপনি যদি সোনার গয়না বা সোনায় বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে এটি একটি ভাল সময়। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছর নাগাদ সোনার দাম ৬১ হাজার টাকায় পৌঁছাতে পারে। আজ বৃহস্পতিবার সোনার দাম ০.০৩ শতাংশ কমে প্রতি ১০ গ্রাম ৫৩ হাজার ৯৯৩ টাকায় লেনদেন হচ্ছে। একই সময়ে, রুপোর দাম ০.১৯ শতাংশ হ্রাস পেয়ে প্রতি কেজি ৬৬ হাজার ১৪৪ টাকায় লেনদেন হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…