বিনোদন

Giorgia Andriani: জর্জিয়া আন্দ্রিয়ানি এমন হয়ে উঠছে, ওজন বৃদ্ধি সত্ত্বেও এই লুক ধরা পড়েছে নায়িকার

মালাইকা অরোরার চলে যাওয়ার পর অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছেন অভিনেত্রী জর্জিয়া অন্দ্রিয়ানি। এই অভিনেত্রী এমনিতে ভারতীয় বংশোদ্ভূত না হলেও খুব ভালোভাবেই ভারতের বলিউড দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। খুব শীঘ্রই ভারতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। তবে তার আগেই আরবাজ খানের প্রেমিকা হিসেবে সকলের মধ্যে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয়। তার অভিনয় দক্ষতা এখনো প্রমাণিত না হলেও তার স্টাইল স্টেটমেন্ট যে নবপ্রজন্মের কাছে অনুকরণযোগ্য হয়ে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই জর্জিয়ার স্টাইল কপি করার চেষ্টা করছেন এবং সেই ধরনের পোশাক বিভিন্ন শপিংমলেও শোভা পাচ্ছে।

তবে এবার জর্জিয়াকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল একেবারে সাধারণ পোশাকে। সম্ভবত জিম করে তিনি বাড়ি আসছিলেন। সেই কারণে তার পরনে ছিল একটি সাধারণ ট্রাউজার এবং তার সাথে ছিল গোলাপি রঙের একটি সাধারণ টপ। এই টপটিকে ক্রপ টপ বলাই ভালো যদিও। তবে এই পোশাকেও যে তিনি বলিউডের বড় বড় অভিনেত্রীদের মাত দিয়েছেন সেটা তো বলাই বাহুল্য। আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার মতো তিনিও এখন বলিউডের ফ্যাশন দুনিয়ায় এক নতুন তারকা হয়ে উঠেছেন।

যদিও এর আগেও জর্জিয়াকে এরকম পোশাকে দেখা গিয়েছে। তার এই পোশাকের কারণে মাঝেমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে সমালোচনার শিকার হন। তবে সেসব কে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। বরং নিজের স্টাইল স্টেটমেন্টকে আরো বেশি করে ফ্লন্ট করতেই তিনি বেশি আগ্রহী। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার এই নতুন লুক। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার এই সাজ পোশাক। সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপক চর্চা। চলুন দেখে নিন জর্জিয়ার এই নতুন সাজ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026