একসময় যুব সমাজের কাছে বলিউডের পারফেক্ট কাপেল ছিল এই মালাইকা আরোরা এবং আরবাজ খান। তবে ২০১৭ সালে যখন তারা নিজেদের বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেন তখন সকলেই অবাক হয়ে গিয়েছিল। তারপর অবশ্য একাধিকবার মিডিয়ার সম্মুখীন হয়ে একে অপরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই তারকা। বিবাহ বিচ্ছেদের পর থেকে নিজের থেকে বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। তবে পিছিয়ে নেই আরবাজ খানও। জানা গিয়েছে, মালাইকা আরোরার সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরবাজ খান জর্জিয়া আন্দ্রিয়া নামের একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছেন।
বর্তমানে সকলেই জেনে গিয়েছেন যে আরবাজ খানের নতুন জীবন সঙ্গিনী জর্জিয়া আন্দ্রিয়া। মাঝে মাঝেই স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তাতে দেখা মেলে জর্জিয়ার। আরবাজ খানের গার্লফ্রেন্ড হিসেবে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই তিনি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে নিজের সক্রিয়তা বজায় রাখেন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তাতে জর্জিয়াকে দেখতে পেয়ে পাপ্পারাজিরা লেন্সবন্দি করেন যে সমস্ত ছবি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
আসলে ইন্টারনেট দুনিয়াতে বেশ কিছুদিন ধরে জর্জিয়ার বেশ কিছু ছবি ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে জর্জিয়া একটি গিঁটযুক্ত টি-শার্ট, হাফপ্যান্ট পরেছেন। তাঁর ঢেউ খেলানো চুল এবং আড়ম্বরপূর্ণ জুতা পরা সবার চোখে পড়েছে। তাঁর সৌন্দর্য্য মন জয় করেছে সকলের। ভাইরাল হওয়া ছবিতে জর্জিয়া তাঁর পোষ্যকে নিয়ে ঘুরছিলেন। এই ছবি ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…