বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী নৃত্যশিল্পী কনিষ্কা নিজের বেলি ডান্সের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নৃত্য পরিবেশনায় মুগ্ধ অনেকেই। অবশ্য সেই ঝলক রয়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘কনিষ্কা ট্যালেন্ট হাব’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা ১০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এদিন বলিউডের আইটেম নম্বর ‘কুসু কুসু’র তালেই দেখা মিলেছিল কনিষ্কার। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী তা আবারো প্রমাণ হয়েছে তার নাচের সূত্র ধরেই। তার ১ বছর আগের এই ভিডিও দেখে একাংশের মত, তিনি নিজের নাচের প্রতিভার সূত্র ধরে টেক্কা দিয়েছেন পর্দার নোরা ফাতেহিকেও। এদিন নৃত্য পরিবেশনের সময় তার পরনে ছিল মানানসই নাচ পোশাকও। তিনি যে ক্যামেরার সামনে এমন ধরনের নাচের ভিডিও বানাতে বেশ সাবলীল, তা তাকে দেখলেই বোঝা যায়। তার শেয়ার করা যেকোনো নাচের ভিডিওই নিমেষে ভাইরাল হয় একাংশের মাঝে। প্রশংসাতে ভরিয়েও দেন নেটজনতার একাংশ। সেই ঝলক অবশ্য কমেন্টবক্সে নজর দিলেই মিলবে।
House of Villains returns for Season 3 this Thursday on Peacock, bringing together reality TV…
Russell Brand has pleaded not guilty to additional charges of rape and sexual assault during…
Hailey Bieber turned heads during a recent outing, embracing the coquette-grunge aesthetic in a lacy…
Pop star Ava Max knows how to make an entrance. To announce her upcoming single…
BritBox has acquired the upcoming psychological drama Gone for audiences in the U.S. and Canada.…
Kendall Jenner has joined the ranks of Hailey Bieber and Teyana Taylor in wearing one…