বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় একাধিক ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হতে থাকে। এরকম ভাবেই এবার একটি ভিডিও ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি এক মহিলা জঙ্গলের মধ্যে দিয়ে সিংহীদের সঙ্গে হেঁটে চলেছেন। হ্যাঁ এটা কিন্তু সত্যিই হয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা ৬ টি সিংহীর সঙ্গে একসাথে হাঁটছে। তার পরনে রয়েছে একটি বড় ঘাগড়া ধরনের জিনিস। তাকে দেখা যাচ্ছে একটি ছোট সিংহীর লেজও ধরতে।
ভিডিও শেষ করার আগেই আবার ওই সিংহের লেজ ধরে নাড়াতেও দেখা গিয়েছে ক্যামেরার উদ্দেশ্যে। তবে সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, ওই সিংহ ওই মহিলাটির সঙ্গে অত্যন্ত কম্ফোর্টেবল, এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাঁটাহাঁটি করছে ওই সিংহ। না ওই মহিলাটিকে আক্রমণ করার চেষ্টা করছে ওই সিংহ গুলি, না যিনি ভিডিও রেকর্ড করছেন তার দিকে আক্রমণ করার চেষ্টা করছে তারা। বরং সকলের সাথেই তারা অত্যন্ত সুন্দর ভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।
ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিদিন জীবনে এমন কিছু একটা করুন যা আপনাকে ভীত রাখে। আপনি কি রকম কিছু ট্রাই করতে চান?’ যদিও হ্যাঁ, এরকম হঠাৎ করেই কোন সিংহ বা এরকম বড় প্রাণীর গায়ে হাত দেওয়াটা খুব একটা ভাল কাজ নয়। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছিল, ওই সিংহ, মহিলাটি সঙ্গে অত্যন্ত ভাবে সুপরিচিত। ইতিমধ্যেই ৯,০০০ এর বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং সবাই এই ভিডিও দেখে অত্যন্ত অবাক। অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, এরকম কিছু আদৌ হল এবং তাদের চোখের সামনে তারা দেখলেন। অনেকে ভেবেছেন, এই ভিডিওটি সম্পূর্ণ রূপে এডিট করা।
একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে লিখলেন ‘যে জিনিসগুলি আপনার ভয়ের কারণ, তা মাঝেমধ্যে আপনার মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে।’ অন্য একজন আবার লিখলেন, তিনি কোনদিন এরকম কিছু করতে চান না। আরেকজন ব্যবহারকারী লিখলেন, আপনি ততক্ষণ পর্যন্ত সিংহদের সঙ্গে হাঁটতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তারা সিংহ হয়ে উঠছে। আমাদের কখনোই এই ধরনের ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের সামনাসামনি যাওয়া উচিত নয়। আরো একজন কমেন্ট করলেন, ‘এটা কখনো সম্ভব নয়, এটা হতে পারে না।’ আপনারা কি মনে করছেন এই ভিডিওর ব্যাপারে?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…