যেকোন মানুষের কাছেই স্কুল জীবনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় হল তাদের কলেজ জীবন। এই সাময়িক সময়কালে স্কুলের থেকে কিছুটা হলেও বেশি স্বাধীনতা থাকে। পরিচিতি ঘটে এক নতুন দুনিয়ার সাথে। আর সেখানে খুব অল্পসময়ের মধ্যেই মেলে কিছু কাছের মানুষ। কিছু ক্ষেত্রে তারা থেকে যায় দীর্ঘসময় পর্যন্ত। তবে কলেজের শেষদিন পর্যন্ত সেই কাছের মানুষগুলোর সাথে সময় কাটানোর মজাই আলাদা। থেকে থেকে সোশ্যাল মিডিয়ায় তেমন বেশ কিছু ঝলক ভাইরাল হতে দেখা যায়, যা দেখে নস্টালজিয়ায় ভোগেন অনেকেই। রইল ঝলক।
সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরে একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে দুই যুবতীকে নিজেদের কলেজের ফেয়ারওয়েলে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই ঝলকে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’র অন্যতম জনপ্রিয় হিট আইটেম নম্বর ‘ও আন্তাভা’র তালেই তাল মিলিয়ে ছিলেন তারা। তাদের নাচ দেখে নেচে উঠেছিল তাদের কলেজের সকলেই। সেকথা অবশ্য ভিডিওতে সকলের গলার আওয়াজেই স্পষ্ট। পাশাপাশি ভিডিওর উপরে লেখা ছিল এমন ভাবে নাচতে হবে যাতে সেই নাচ দেখে আরো মানুষ নেচে ওঠেন।
বলাই বাহুল্য, এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিও এখন রীতিমতো নজর টেনেছে নেটজনতার অধিকাংশের। ঝলকে যে দুই যুবতীকে দেখা গিয়েছে তারা দুজনেই আইন নিয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি তারা যে একে অপরের খুব ভালো বন্ধু সেকথা এই নাচের মাধ্যমেই স্পষ্ট হয়েছে অনেকটা। তাদের এই নাচের ভিডিওতে তাদের কলেজের জুনিয়াররাও একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। তারা যে রীতিমতো মুগ্ধ তাদের জুনিয়র হতে পেরে, সেকথা স্পষ্ট তাদের কথাতেই। কমেন্টবক্সে ঢুকলেই সেইসমস্ত ঝলক মিলবে। এই নাচের ভিডিও যে বেশ মনে ধরেছে নেটজনতারও, সেই ঝলকও রয়েছে কমেন্টবক্সেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…