দেশ

গুরুদ্বার থেকে খাবার দেওয়া হচ্ছে মুসলিম পড়ুয়াদের, সেবাই মানুষের আসল ধর্ম

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস আমাদের কাছ থেকে কেড়েছে অনেক কিছু। আমরা অনেকেই প্রিয়জনদের হারিয়েছি একে একে। কষ্টে বুকের ভেতরটা যেন দলা পাকিয়ে উঠেছে। কিন্তু একবার ভেবে দেখুন, এটি দিয়েছে অনেক কিছু। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিষ্টান সকলের এখন একটাই চিন্তা আমরা প্রত্যেকে যেন বেঁচে থাকি। সীমান্তে আজ কোন জঙ্গি নেই, সেখানে সেনাবাহিনীকে থাকতে হচ্ছে না। কারণ করোনার ভয় কার্যত প্রত্যেকেই এখন গৃহবন্দী। ধর্মের থেকে মানবতা যে সবার উপরে এমন নিদর্শন দেখানো পাঞ্জাবের একটি গুরুদ্বার। শিখ ধর্মে ধর্মাবলম্বী মানুষ হয়েও তারা খাওয়ালেন মুসলিম ধর্মী মাদ্রাসার ছাত্রদের।

সত্যিই একেই বলে বৈচিত্রের মধ্যে ঐক্য। পাগড়ী পড়া মানুষগুলো মিশে গেছে টুপি পরা মানুষ গুলোর মধ্যে। পাঞ্জাবের মালেরকটলা হা দা নারা সাহেব গুরুদ্বার মাদ্রাসার ছাত্রদের খাওয়ালেন যারা লকডাউনের জন্য ঘরবন্দি হয়ে রয়েছেন। মাদ্রাসা থেকে অনেক বাচ্চাদেরকে পাঠানো হয়ে গেছে, তাদের যে যার বাড়িতে। সে রকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ৪০ জন যারা বিহার এবং উত্তর প্রদেশের বাসিন্দা, তারা কেউ বাড়ি যেতে পারেনি, তারা থেকে গেছেন ওইখানেই।

যারা আটকে পড়েছে তারা কি সারাদিন না খেয়ে থাকবে! এমন হতে পারে না। তাই গুরুদ্বার এর তরফ থেকে ব্যবস্থা করানো হয়েছে খাওয়ানোর জন্য। এই দুর্দিনে তারা হয়তো ধর্মের বিষয়টি ভুলে গিয়ে এমন ব্যবস্থা করেছেন। তাইতো বলা যে করোনা নিয়েছে অনেক কিছু কিন্তু এমন দৃশ্য তো দেখা যেত না যদি করোনা ভাইরাস থাবা না বসাত। মানুষই মানুষের মিল, ধর্মে-ধর্মে মিল। জাতপাতের বেড়াজাল মানুষ ভুলে গেছে। তাই কবির ভাষায় বলতেই হয় ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026