নিউজ

বিশ্বের ক্ষুধা সূচকে বাংলাদেশ ও পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত

২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে দেখা গিয়েছে ১০৭টি দেশের মধ্যে ৯৪ তম স্থানে রয়েছে ভারত। বলতে গেলে বাংলাদেশ ও পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত। গতকালই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশানাল ফুড পলিশি রিসার্ট ইন্সটিটিউট। আগের বছর ১১৭টি দেশের মধ্যে ভারত ছিল ১০২ তম স্থানে, কিন্তু এবার ১০৭টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান রয়েছে ৮৮তে এবং বাংলাদেশ রয়েছে ৭৫ তম স্থানে, সেখানে ভারতের স্থান ৯৪তে।

গতকালই খাদ্য নিয়ে ভয়ানক খবর দিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। বিশ্ব খাদ্য দিবসে তারা জানিয়েছে করোনায় যা না মৃত্যু হবে, তার থেকে বেশি মানুষ মারা যাবেন খাদ্যাভাবে। সেই সংখ্যাটা প্রায় ৮ থেকে থেকে ১০ কোটি।

এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

আজ ৭৫তম বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন এই আশঙ্কার কথা জানান। ১৩০টি দেশের খাদ্য, খাদ্যাভ্যাস এবং তার সঙ্গে জুড়ে থাকা সমস্যা নিয়ে কাজ করতে করতে আজ সংস্থা পা রাখল ৭৫ বছরে। করোনা আবহে প্রত্যেকেই মৃত্যু ভয়ে রয়েছে। প্রাণে বাঁচতে সবাই এখন ভ্যাকসিন আসার দিন গুনছে। আর তার মাঝেই জানান হল ভারতের এই ভয়াবহ পরিস্থিতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026