জীবনযাপন

Skin Care Tips: ১০ মিনিটেই মিলবে উজ্জ্বল ত্বক, পার্লার ছাড়াই পাবেন মুখের রূপ

বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর সেক্ষেত্রে নিম্নোক্ত দুটি ঘরোয়া ফেসপ্যাক ভীষণভাবে কার্যকরী হতে পারে। জেনে নিন বিস্তারিত।

১) প্রথমে একটি পাত্রে এক চা চামচ বেসন, এক চা চামচ কফি পাউডার, এক চা চামচ মধু ও কয়েক ফোঁটা পাতি লেবুর রস নিয়ে নিতে হবে। এরপর এই সবকটি জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েই গোটা মুখে ভালো করে লাগিয়ে অন্তত দশমিনিট রেখে দিতে হবে। এরপর সেটি শুকিয়ে গেলে আস্তে আস্তে উঠে আসবে। সেই মাস্ক মুখ থেকে আস্তে আস্তে তুলে মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ নজরে আসবে। ত্বকের চামড়া আগের থেকে অনেক বেশি কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে পার্লারের সাজগোজ ছাড়াই।

২) এক্ষেত্রে একটি পাত্রে প্রথমে দুই চামচ মসুর ডাল ও আধ কাপ দুধ নিয়ে নিতে হবে। এরপর সেটি অন্ততপক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আলাদাভাবে। এরপর এরমধ্যে এক চুটকি জায়ফল গুঁড়ো মিশিয়ে নিয়ে একেবারে মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণ দিয়ে গোটা মুখে আধ ঘন্টা ধরে স্ক্রাব করতে হবে। এরপরেই পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মুখ। এই স্ক্রাবিং ত্বকের একাধিক সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় অনেকগুণ।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026