ব্যাংকে যান এবং এই গুরুত্বপূর্ণ কাজগুলি অবিলম্বে সেরে ফেলুন, না হলে ৩১শে ডিসেম্বরের পরে হবে সমস্যা

আর কিছুদিনের মধ্যেই নতুন বছর শুরু হতে চলেছে। নতুন বছর শুরু হওয়ার আগে কিন্তু আপনাকে কয়েকটি কাজ করে ফেলতে হবে। এমনিতেই কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করার শেষ সময় সীমা হয় ডিসেম্বর মাসে ৩১ তারিখ। তবে এবারে তালিকাটা আরেকটু দীর্ঘ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি ব্যাংকের লকারের চুক্তি এবং বিলম্বিত আই টি আর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হয়েছে। এছাড়াও যদি আপনি ইউপিআই ব্যবহার করেন তাহলে ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে আপনাকে নিজের ইউপিআই অ্যাকাউন্ট নতুন করে অ্যাক্টিভেট করতে হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ আপনাকে করতে হবে ৩১ শে ডিসেম্বর এর আগে।

১. ব্যাংক লকারের চুক্তি

সংশোধিত ব্যাংক লকার চুক্তি নতুন করে স্বাক্ষর করার সময়সীমা শেষ হতে চলেছে। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করার জন্য শেষ সময়সীমা নির্ধারণ করেছিল ৩১ ডিসেম্বর ২০২৩। গ্রাহক এই সময়ের মধ্যে যদি চুক্তি নবায়ন না করেন তাহলে লকার ফ্রিজ করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। তাই যদি আপনার ব্যাংকে লকার থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনাকে ৩১শে ডিসেম্বরের আগেই শেষ করতে হবে।

এই তারিখ আর নতুন করে এক্সটেন্ড করা হবে না। এমনিতেই ২০২২ সালে এই কাজটি করার শেষ তারিখ ছিল। কিন্তু সেই সময় অনেকেই করেননি বলে এই সময়টা আরো এক বছর বাড়ানো হয়। ২০২১ সালেই আগস্ট মাসে ব্যাংক লকার গুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছিল আরবিআই। তাই আপনাকে অতি অবশ্যই ৩১শে ডিসেম্বর এর আগে ব্যাংকে গিয়ে এই কাজটা শেষ করতে হবে। যদিও ২০২২ সালে যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন তাদের আর নতুন করে কোন চুক্তিতে স্বাক্ষর করতে হবে না। তাদের সংশোধিত চুক্তি নতুন করে নবায়িত করবে ব্যাংক।

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ

আয়কর বিভাগ সেই সমস্ত করদাতাদের উদ্দেশ্যে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যাদের আয়কর রিটার্ন এখনো পর্যন্ত ফাইল করা হয়নি। ৩১ শে জুলাই এর মধ্যে যারা আয়কর রিটার্ন ফাইল করতে পারেননি তাদের জন্য এই সময়টা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল। এই সময়ের মধ্যে সেই ব্যক্তিরা ফাইন দিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারতেন। কিন্তু যদি এখনও পর্যন্ত আপনি আয় করে রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনাকে আরো বেশি ফাইন দিতে হবে পরবর্তীতে।

ইউপিআই আইডি নিষ্ক্রিয় হবে

আপনি যদি ইউপিআই আইডি ব্যবহার করেন এবং বিগত এক বছর যাবত এই আইডি কোন কাজে না আসে, তাহলে ৩১শে ডিসেম্বরের পরে কিন্তু আপনার সেই আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। যদি আপনার আইডি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে আপনার আইডি বানাতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026