ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনা আতঙ্ক : দেশজুড়ে কমলো সোনা ও রুপোর দাম

করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে দেশ জুড়ে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের মধ্যেই সোনার দাম বাড়ছিল ক্রমশ। টানা ৯ দিন বেড়েছে সোনার দাম। টানা দাম বেড়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছে গিয়েছিল ৪২,৫৬০ টাকায়। সেই দাম একধাক্কায় আজ কমলো ২,০৪৮ টাকা।

আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০,৫১২ টাকা। ২২ ক্যারেট সোনার দামে পাশাপাশি দাম কমেছে ২৪ ক্যারেট সোনারও। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে হয়েছে ৪৩,১৫২ টাকা, গতকালও যে দাম ছিল ৪৪,৫৬০ টাকা প্রতি ১০ গ্রামে। অর্থাৎ আজ ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১,৪০৮ টাকা।

সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। গতকালই রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৪৩,৪২০ টাকা। আজ সেই দাম হয়েছে ৪১,২৯০ টাকা প্রতি কেজিতে। অর্থাৎ রুপোর দাম প্রতি কেজিতে কমেছে ২,১৩০ টাকা। করোনা ভাইরাসের আতঙ্ক যতদিন না কাটছে ততদিন সোনা-রুপোর দামে এরকম ওঠানামা চলতেই থাকবে বলে মত বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026