আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর এই বিশেষ দিনে প্রীয় মানুষটির মুখে হাসি ফোটাতে কে না চায়। তার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে যেতে চান সবাই। আর এই সারপ্রাইজ গিফট যদি সোনার হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। যদি আপনি সোনার কিছু নিয়ে যান, তাহলে আর কোনো কথাই নেই বলা চলে। আর সুখবর হলো এই প্রেমের দিনে দাম কমেছে সোনার। এদিন ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। তবে ২৪ ক্যারেটের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। রুপোর দামেও বজায় রয়েছে অস্বস্তি।
মঙ্গলবার এক গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৫২৪০ টাকা। সেই হিসেবে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৫২ হাজার ৪০০ টাকা। এই দাম কিন্তু মূলত কলকাতার ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য শহরে সোনার দাম কিছুটা হলেও কমবেশি হতেও পারে।
অন্যদিকে এক গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৭২৪ টাকা হয়েছে। সেই হিসেবে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কিছুটা বেড়ে হয়েছে ৫৭ হাজার ২৪০ টাকা। সেরকম ভাবেই এই দামও কিন্তু কলকাতায় প্রযোজ্য হবে এবং অন্যান্য শহরে এই দাম অন্যরকম হতেও পারে। অন্যদিকে রুপোর নতুন দাম কেজি প্রতি ৭০,৪০০ টাকা।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…