করোনাভাইরাসের সময় কালে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল সোনার দাম। গত বছরের আগস্ট মাসে মোটামুটি ৫৬,০০০ এর গণ্ডি অতিক্রম করেছিল এই সোনালী ধাতুর দাম। কিন্তু তারপর থেকে পড়তে শুরু করেছে সোনার দাম ভারতে। বর্তমানে এমসিএক্স সূচকে মঙ্গলবার ১০ গ্রাম গোল্ড ফিউচারস এর দাম ২৪ টাকা কমে দাঁড়িয়েছে ৪৭,৯২৭ টাকায়।
অন্যদিকে সিলভারের দাম প্রতি কিলোগ্রামে ১৭১ টাকা কমে হয়েছে ৭১,৩৭৩ টাকা। মধ্যবর্তী সময়ে এক কেজি রুপোর দাম মোটামুটি ৭৫,০০০ থেকে ৭৬,০০০ এর কাছাকাছি পৌঁছানোর কথা। এই দাম বছরের শেষের দিকে আবার ৮৫,০০০ এর কাছাকাছি যেতে পারে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সোনার ক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম ছিল গত সেশনে ৪৭,৯৫১ টাকা। সেই দাম এখন রেকর্ডের থেকে ৮,০০০ টাকা কমে বিকোচ্ছে। চলতি বছরের শুরুর দিকে এই ধাতুর দাম মোটামুটি ৫০,০০০ এর কাছাকাছি ছিল। তারপর থেকে এখন এই দাম নামতে শুরু করছে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্যবর্তী সময়ে এই দাম ৫২,০০০ টাকা অবধি যেতে পারে। আর বছরের শেষের দিকে এই দাম মোটামুটি ৬০,০০০ এর কাছাকছি যেতেই পারে ভরি পিছু। বিশ্ব বাজারেও সোনার দামের একই অবস্থা। আজকে বিশ্ব বাজারে এই এক আউন্স সোনার দাম (স্পট গোল্ড) দাঁড়িয়েছে ১,৮৩৬ ডলার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…