ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fixed Deposit নাকি Gold Bond, কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি টাকা পাওয়া যাবে? জানুন সহজ হিসাব

ভারতের সবাই যেকোনো ভালো প্রকল্পে বিনিয়োগ করে প্রচুর লাভের সুযোগ খুঁজতে চান। এ কারণে আজকালকার দিনে ভারতে, বিভিন্ন বিনিয়োগের মাধ্যম তৈরি হয়েছে যার মাধ্যমে প্রতিদিন প্রচুর টাকা বিনিয়োগ করা যাচ্ছে। আজকে আমরা সেরকমই কয়েকটি বিনিয়োগের মাধ্যমে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, যেখানে বিনিয়োগ করে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন প্রতি মাসে।

ফিক্স ডিপোজিট

ফিক্স ডিপোজিট হলো এমন একটি বিনিয়োগের জায়গা যেখানে বিনিয়োগ করলে আপনারা নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। আপনার হাতে যদি এই মুহূর্তে একটা মোটা টাকা থাকে তাহলে সেটাকে আপনি ফিক্স ডিপোজিটে বিনিয়োগ করে খুব সহজে ভালো রোজগার করতে পারবেন। যেকোনো ব্যাংক আর্থিক সংস্থান এবং নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কর্পোরেশনে আপনি এই বিনিয়োগ করতে পারেন। ফিক্স ডিপোজিট থেকে প্রতি বছরে ৭.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার প্রতি মাসে আয় ভালোই হবে। তবে এর জন্য কিন্তু আপনাকে ভালো ফিক্স ডিপোজিটে ভালো টাকা বিনিয়োগ করতে হবে।

গোল্ড বন্ড
ভারত এই মুহূর্তে সোনার সবথেকে বড় মার্কেটগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। কারণে ভারতে সার্বভৌম গোল্ড বন্ড বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। বহু ভারতীয় প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা এই গোল্ড বন্ডে বিনিয়োগ করেন। বিনিয়োগে যারা খুব একটা বেশি ঝুঁকি দিতে চান না কিন্তু রিটার্ন বেশি চান, তাদের জন্য এই গোল্ড বন্ড খুবই ভালো একটা বিনিয়োগের জায়গা। সরকার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করেছে ৬,২৬৩ টাকা। SGB ২০২৩-২৪ সিরিজ IV এর ইস্যু মূল্য ৬,২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি অনলাইন পেমেন্ট করে ৫০ টাকা বাঁচাতে পারবেন। অনলাইন পেমেন্ট করার সময় ইস্যু মূল্য হবে ৬,২১৩ টাকা। এই দামে আপনি ১ গ্রাম সোনা কিনতে পারবেন।

এত সুদ সার্বভৌম গোল্ড বন্ডে পাওয়া যাবে

সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের মোট পরিপক্কতা ৮ বছর। আপনি ৫ তম বছরে এটি থেকে বেরিয়ে আসতে পারেন। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা ২.৫০ শতাংশ সুদ পান। এর পেমেন্ট প্রতি ৬ মাস অন্তর করা হয়। SGB ঋণের জন্য জামানত হিসাবেও ব্যবহার যেতে পারে। SGB-এর সুদ আয়কর আইন ১৯৬১ এর ৪৩ এর অধীনে করযোগ্য। ২০১৫ সালে সার্বভৌম গোল্ড বন্ড স্কিম শুরু হয়েছিল। যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক থেকেও এই স্কিম কেনা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026