ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Bond: কিনে নিন সস্তা দামে সোনা, মাত্র ৫,৫৬১ টাকায় পেতে পারেন সোনালী ধাতু, মধ্যবিত্তদের দারুন সুযোগ দিচ্ছে মোদি সরকার

যদি আপনি সোনাতে বিনিয়োগ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। এবার আপনি খুব সস্তা দরে সোনা কিনতে পারেন। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই বিশেষ ধরনের সোনার সাবস্ক্রিপশন নিয়ে আসা হয়েছে। সবরেন গোল্ড বন্ডে বিনিয়োগের চিন্তা-ভাবনা থাকলে ৬ মার্চ থেকে আপনি বিনিয়োগ করতে পারেন। ২০২২-২৩ সিরিজের চতুর্থ কিস্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনি এই আর্থিক বছরের একেবারে শেষ কিস্তি গ্রহণ করতে চান তাহলে সহজেই আপনি এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। এই স্কিম ১০ মার্চ পর্যন্ত উপলব্ধ থাকবে। এর মধ্যে আপনি মার্কেট দরের থেকে কম ধরে সোনা কিনে বিনিয়োগ করতে পারবেন।

রিজার্ভ ব্যাংক এমনিতে এই বন্ডের ইস্যু প্রাইস রাখে ৫,৬১১ টাকা প্রতিগ্রাম। ডিসেম্বরে লঞ্চ হওয়া এই গোল্ড বন্ডের ইস্যু প্রাইস রাখা হয়েছিল ৫,৪০৯ টাকা। তবে রিজার্ভ ব্যাংক সম্পতি একটি বয়ান দিয়েছে যার পরে এই বন্ডের দাম আরো সস্তা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চের বন্ধ হওয়া দামের সরল গড় বিবেচনার করার পরে এই মুহূর্তে প্রতি গ্রাম ৫,৬১১ টাকা ইসু মূল্যে বিক্রি হচ্ছে এই বন্ড। সাধারণত এই গোল্ড বন্ডের ইস্যু প্রাইস ৯৯৯ বিশুদ্ধতার সোনার উপরে ভিত্তি করে তৈরি করা হয়।

সরকার শোনাতে বিনিয়োগের জন্য গোল্ড মনিটাইজেশন স্কিমের অধীনে সভ্রেইন গোল্ড বন্ড প্রকল্প তৈরি করেছে। এই বন্ডগুলিতে প্রদত্ত সুদের হার ২.৫০ শতাংশ বার্ষিক প্রাথমিক বিনিয়োগের পরিমাণ যা বিনিয়োগকারীরা বন্ড কেনার জন্য প্রদান করে থাকেন। সুদের পরিমাণ প্রতি ছয় মাসে বিনিয়োগকারীদের একাউন্টে পৌঁছাবে। রিজার্ভ ব্যাংকের নিয়ম এবং শর্তাবলী সহ সময় সময় গোল্ড বন্ড ইস্যু করে থাকে। সোনার বন্ডের উপরে সরকারি গ্যারান্টিও থাকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026