নিউজ

Gold Hallmark: এবার শুরু হল ৬ ডিজিটের সোনার হলমার্কিং, কেনার আগে দেখে নিন এই উপায়ে

চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতা বিক্রেতা উভয়ের। গতকাল সোনার দাম সামান্য কমলেও বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৬০ হাজার ও ১ কেজি রুপোর দাম ৮০ হাজারের স্তরে পৌঁছে যাবে। এই নিয়ে যথেষ্ট চিন্তায় ক্রেতা বিক্রেতারা। এর মাঝেই আমূল পরিবর্তন হল হলমার্ক সোনায়। ঠিক কি পরিবর্তন হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গোল্ড হলমার্ককে আগে থাকতো চারটি ডিজিট। গত ১ লা এপ্রিল থেকে সোনার গায়ে থাকবে ৬ ডিজিট ইউনিক হলমার্ক কোড। এই নতুন ব্যবস্থার ফলে ক্রেতারা এবার থেকে মোবাইল অ্যাপে গিয়ে গয়নায় বসানো হলমার্ক খাঁটি কিনা তা জানতে পারবেন। সঙ্গে সেই গয়নার বিস্তারিত বিবরণ এবং কোন হলমার্ক সেন্টারে এই হলমার্কটি পড়েছে, ঘরে বসেই পেয়ে যাবেন সেই বিবরণও। এই মোবাইল অ্যাপ এনেছে Bureau of Indian Standard বা BIS।

BIS এর নতুন অ্যাপের নাম BIS Care অ্যাপ। আপনি এটি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর নিজের গয়নার গায়ে বসানো ৬ ডিজিটের হলমার্ক নম্বর টাইপ করলেই সেই গয়নার ইতিহাস চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনে। পাশাপাশি যাদের পুরনো গয়না রয়েছে তারাও তাদের গয়নায় ৬ ডিজিট হলমার্ক নম্বর লেখাতে পারেন সামান্য খরচে। সকলকেই তাঁদের পুরনো গয়নায় নতুন হলমার্ক বসিয়ে নিতে হবে। এজন্য মোট ৫১ টাকা খরচ পড়বে। পুরনো গয়নায় নতুন হলমার্ক বসাতে পড়বে ৪৫ টাকা, সঙ্গে ৬ টাকা জিএসটি। এর অর্থ, এবার থেকে ৫১ টাকা খরচ করে যে কোনও সালের, যে কোনো ওজনের পুরনো গয়নায় নতুন হলমার্কিং করিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ। সোনা খাঁটি যাচাই করা এত সোজা হয়ে যাওয়ায়, সোনা কেনাবেচায় অনেক বেশি স্বচ্ছতা আসবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026