প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। ধনতেরাসের সময় ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলে মুখে হাসি ফুটবে মধ্যবিত্তদের।
ধনতেরাসের আগে ভারতীয় বাজারে সোনার দাম ধাপে ধাপে অনেকটাই কমেছে। আজ বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ৬০৪ টাকা বা ১.১৯ শতাংশ কমে হয়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৮০ টাকা। সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। এক কিলোগ্রাম রুপোর দাম ৩.২৪ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৫৫ হাজার ২৯০ টাকা।
গতকাল মঙ্গলবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম মোটামুটি কাছাকাছি ছিল। বলা যেতে পারে আজ এবং গতকাল চলতি মাসের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে সোনার দাম। বুধবার মহামূল্যবান হলুদ ধাতু কেনার জন্য দোকানে দোকানে ভিড় দেখা গিয়েছে। আজ কলকাতায় খুচরো বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫১ হাজার টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪৮ হাজার ৪০০ টাকা। অন্যদিকে খুচরো বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম ৫৬ হাজার টাকা। উভয়ক্ষেত্রেই এই দামের সাথে জিএসটি যোগ করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…