নিউজ

Gold Price 18th January: একধাক্কায় সোনার দাম ৩৪০০ টাকা কমল বুলিয়ান বাজারে, জেনে নিন সোনার সর্বশেষ রেট

আজ, ১৮ জানুয়ারি বুধবার বুলিয়ন বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। সোনার দাম এই পতনের পর বাজারে সোনার চাহিদা তুঙ্গে রয়েছে। গত কয়েকদিন ধরেই স্বর্ণের দামে লাগাতার ওঠানামা দেখা যাচ্ছে। বিয়ের মরসুমের আগে, আপনার কাছে খুব সস্তা দামে সোনা কেনার দুর্দান্ত সুযোগ রয়েছে। আসলে বছরের শুরুতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপর দাম কমাতে ব্যাপক স্বস্তিতে সাধারণ মানুষ। আজকের এই প্রতিবেদনে জেনে নিন সোনা ও রুপার দাম কত আজকে।

বুলিয়ন বাজারে সোনার দাম কমার পর বুধবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম ৫২ হাজার টাকায় পৌঁছেছে। GoodReturns ওয়েবসাইট অনুসারে, এর আগে, বাজার খোলার সাথে সাথে প্রতি ১০ গ্রাম সোনার দামে ২০০ টাকা পতন দেখা গিয়েছিল। মঙ্গলবার বাজারে সোনার দামের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, এর আগে সোমবার সোনার দামে প্রতি দশ গ্রাম ১৯০ টাকা বাড়তে দেখা গেছে। অন্যদিকে, আজ বুধবার ২৪ ক্যারেট সোনার দামেও বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার বাজার খোলার আগে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৫৬,৯৫০ টাকা। এরপর প্রতি ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৬,৭৩০ টাকায়। ২০২০ সালে সোনা সর্বোচ্চ পৌঁছেছিল। সেই হিসাবে আজকের দাম ৩৪০০ টাকা কমেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026