নিউজ

Gold Price: একধাক্কায় বেড়ে গেল সোনার দাম, রেকর্ড দামে পৌঁছেছে সোনা, জানুন আজকের সর্বশেষ রেট

বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো মহামূল্যবান হলুদ ধাতুর। সোনার পাশাপশি রুপোর দামে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোনা রুপোর সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, আজ সোনার দাম ০.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে MCX-এ আজ রূপার হার ০.১৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ৫২,৭৭৮ টাকা প্রতি ১০ গ্রাম ফিউচার মার্কেটে সকাল ৯:১০ টায় লেনদেন শুরু হয়েছিল। সকালে সোনার দাম ৫২,৭৪৩ টাকায় খুললেও পরে তা ৫২,৭৮৩ টাকায় নেমে আসে এবং অল্প সময়ের মধ্যে এটি ৫২,৭৭৮ টাকায় লেনদেন শুরু করে।

অন্যদিকে, রুপোর দামও ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আজ রুপোর দাম ৬২,৫৫০ টাকায় খোলা হয়েছে এবং তা বর্তমানে ৬২,৫২৫ টাকা হয়েছে। যাইহোক, পরে তা ৬২,৫৭০ টাকায় নেমে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026