ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আবারো পরিবর্তন সোনার দামে, রাখি বন্ধনের আগে কত হলো সোনার দাম?

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে সকলেই চাইছেন কিছু না কিছু সোনার গয়না অথবা রুপোর কোন একটা কিছু কিনতে। কিন্তু সোনার দাম তাদের পাশে একেবারেই নেই বললেই চলে। গতকাল পর্যন্ত সোনার দাম আগের থেকে কিছুটা কম থাকলেও আজকে সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী সোনার দাম। বিনিয়োগকারীদের জন্য সময়টা বেশ ভালো হলেও, যারা সোনা ক্রয় করতে চাইছেন তাদের জন্য মোটেও ভালো নয়।

শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম এক ধাক্কায় বেশ অনেকটা উপরে উঠে যায়। আজ সকালে বাজার খোলার সময় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাড়ায় ৪,৭৯৫ টাকা। গতকালের থেকে ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। একইভাবে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৩৮,৩৬০ টাকা। ১০ গ্রামের দাম ৪৭,৯৫০ টাকা। এবং ১০০ গ্রামের দাম ৪,৭৯,৫০০ টাকা। প্রতি ১০০ গ্রামে ৪,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম।

একইভাবে বৃদ্ধি পেয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। গতকালের তুলনায় প্রতি গ্রামে ২৪ ক্যারেট পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৪৪ টাকা। এই মুহূর্তে এক গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,২৩১ টাকা। অন্যদিকে, ৮ গ্রামের দাম ৪১,৮৪৮ টাকা, ১০ গ্রামের দাম ৫২,৩১০ টাকা ও ১০০ গ্রামের দাম ৫,২৩,১০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪,৪০০ টাকা বাড়ল সোনার দাম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026