উৎসবমুখর বাঙালির জন্য আজকের দিনটা বেশ ভালো। জন্মাষ্টমীর শুভক্ষণে বাঙালির জন্য এল সুখবর। জন্মাষ্টমীর আগে এক ধাক্কায় অনেকটাই দাম কমলো হলুদ ধাতুর। হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন। দাম কমেছে সোনার। পরপর দুদিন প্রায় একলাফে ১০০০ টাকা সস্তা হল সোনা। এই নিয়ে খুশির অন্ত নেই বাঙ্গালীদের মধ্যে। দূর্গাপুজোর আগে এবং বিশেষ করে এই জন্মাষ্টমীর মুহূর্তে অনেকেই সোনা কিনে থাকেন। পর পর কিছুদিন সোনার দাম বেড়ে যাওয়ার পর শেষ কয়েকদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মধ্যবিত্তরা। আজ বৃহস্পতিবার কত দাম ছিল হলুদ ধাতুর? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জন্মাষ্টমীর প্রাক্কালে আজ অর্থাৎ বৃহস্পতিবার শহর কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫২ হাজার ৭০০ টাকা। গতকাল বুধবারের তুলনায় দাম ৫০ টাকা বৃদ্ধি পেলেও গত সপ্তাহের থেকে এক গ্রামের দামে প্রায় অন্তর এসেছে ১ হাজার টাকার। অন্যদিকে কলকাতায় ২২ ক্যারেট সোনার গয়নায় প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার ৭৫০ টাকা।
যদিওবা আপনাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক বাজারে এমসিএক্স সূচকে ০.২ শতাংশ দাম বেড়েছে গোল্ড ফিউচারের। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫১ হাজার ৬৬০ টাকা। গত দু সপ্তাহের তুলনায় অবশ্য তা অনেকটাই কম। গত দু’দিনে প্রায় এক হাজার টাকা দাম হ্রাস পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে বারংবার সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রায় ৪০০ টাকা দাম বেড়েছিল সোনার। এরপর স্বাধীনতা দিবসের দিন দাম অপরিবর্তিত থাকলেও আবারও একলাফে ১ হাজার টাকা দাম কমেছে হলুদ ধাতুর।
সোনার পাশাপাশি লাফিয়ে দাম কমছে রুপোরও। একদিনে ৪০০ টাকা সস্তা হয়েছে রুপো। আজ বৃহস্পতিবার শহরে প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৫৭ হাজার ৬৫০ টাকা। গত বুধবার এই দাম ছিল ৫৮ হাজার ৫০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…