প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। তবে নভেম্বর মাসের প্রথম থেকেই ধীরে ধীরে দাম কমছে মহামূল্যবান হলুদ ধাতুর। আজ নভেম্বর মাসের পঞ্চম দিনে ফের সামান্য দাম কমেছে সোনা ও রুপোর। এরফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তদের। আজকের সোনা ও রুপোর রেট কত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আজ দেশে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ২৪০ টাকা। আগের দিন দাম ছিল ৪৬ হাজার ২৫০ টাকা। অর্থাৎ দাম কমেছে ১০ টাকা। একই সময়ে, ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রাম ৫০ হাজার ৪৩০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম আগের দিন ছিল ৫০ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ দাম কমেছে ১০ টাকা। লখনৌতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,২৪০ টাকা। গতকাল এই দাম ছিল ৪৬,২৫০ টাকা। আজ সোনার দাম কমেছে ১০ টাকা। রাজধানীতে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ৫০,৪৩০, গতকাল ছিল ৫০,৪৪০ টাকা।
আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…