চলতি বছরে শুরু থেকেই অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বিয়ে অনুষ্ঠান হচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রত্যেকটি লগ্নে বিয়ের পরিমাণ লাফিয়ে বেড়েছে। কিন্তু চলতি বছরের শুরুতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তদের কপালে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত করেছে। কিন্তু এবার নতুন মাসের শুরুতে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনার বাজার দর। বেশ কয়েকদিন ধরে দাম ঊর্ধ্বমুখী হলেও রবিবার সোনার দামের কিছুটা হ্রাস স্বস্তি দিয়েছে স্বর্ণক্রেতাদের। আজ কলকাতাসহ নিকটবতী এলাকাগুলিতে সোনার দাম কিছুটা পতন দেখা গিয়েছে।
তবে আজ সোনার দাম এক ধাক্কায় অনেক কমে গেছে এমন নয়। তবে গ্রাহকরা এতেই খুশি যে আজ অন্যদিনের মতো পাল্লা দিয়ে বাড়েনি সোনার দাম। রবিবারের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৫০ টাকা। শনিবারের তুলনায় প্রতি দশ গ্রামে সোনার দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৪৭২২০ টাকা। ১০ গ্রামে অন্যদিনের তুলনায় দাম কমেছে ১০ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের লক্ষ্মীবারে সোনার দাম পাল্লা দিয়ে বেড়েছিল। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৩১০ টাকা বৃদ্ধি পেয়েছিল প্রতি ১০ গ্রামে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছিল ৪৪৫৮০ টাকা। তবে রুপোর দাম অপরিবর্তিত আছে। অন্যদিকে আজকের দাম খুব একটা না বাড়লেও সেনসেক্সের পতন গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…