করোনা ভাইরাসের জেরে শেয়ার বাজারের ওঠানামা চলতেই আছে, আর এর ফলে সোনার দামে কোনদিন বাড়ছে কোনদিন কমছে। গত ছয়দিনে সোনার দাম কমেছে ৫,৫০০ টাকার বেশি। যে সোনার দাম ৪৫ হাজারের উপরে চলে গেছিল প্রতি ১০ গ্রামের দাম সেই দাম নেমে এসেছে ৪০ হাজারের নীচে।
আজ ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০০ টাকা কমেছে। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৮,৭৫৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম কমার সাথে সাথে দাম কমেছে ২৪ ক্যারেট সোনার দামেরও। ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪০,৭৬০ টাকা।
আরও পড়ুন : অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির
সোনার দাম কমার সাথে সাথে দাম কমেছে রুপোরও। রুপোর দাম গত ছয়দিনে ১০ হাজার টাকার বেশি কমেছে। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৩৪,৫০০ টাকা। সোনা-রুপোর দাম এমন ওঠানামা করবে বলেই মত বিশেষজ্ঞদের। ভাইরাসের আতঙ্ক যতদিন না কাটবে ততদিন এমনই হবে বলে মত তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…