ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: ধনতেরাসে কমেছে সোনার দাম, এখন না কিনলে হাতছাড়া হবে ভালো সুযোগ

মাঝে মাত্র আর একটা দিন, ব্যস তারপর সারা দেশে দীপাবলির আনন্দে মেতে উঠবে। এদিকে আজ ধনতেরাস। আর ধনতেরাস এসে যাওয়া মানেই হল আরও একটা কাউন্টডাউন শুরু। ধনতেরাস উপলক্ষে সোনা কেনার চল রয়েছে সকলের মধ্যে। এই বিশেষ দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়।

প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে ধনতেরাসে সোনা, রূপা বা অন্য কোনও মূল্যবান ধাতু কেনা মানেই হল মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসে। এই কারণেই এই উপলক্ষে মানুষ সোনা বা রুপোর তৈরি জিনিস পত্র কিনতে দোকানে ভিড় জমান। এই পরিস্থিতিতে, আপনিও কি ধনতেরাসের দিন সোনা এবং রূপা কেনার পরিকল্পনা করছেন? আদৌ জানেন আজ সোনা ও রূপার মূল্য কত? না জানা থাকলে জেনে নিন শীঘ্রই।

আজ সোনার দাম কমেছে। এমসিএক্স-এ আজ সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬০,৮২০.০০ টাকা। এর পরে, এমসিএক্স-এ সোনার দাম সকাল ১১টা নাগাদ ১৯৮.০০ পয়েন্ট (০.৩২%) সামান্য হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রাম ৬০৭৪২.০০ টাকায় লেনদেন হচ্ছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ রূপোর দাম প্রতি কেজি ৭১,১০৬.০০ টাকা। এর পর সকাল ১১টা নাগাদ রুপোর দাম প্রতি কেজি ৫৬৩ টাকা বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১,১০৬.০০ টাকায়।

এছাড়া আজ শুক্রবার দিল্লিতে ২২ ক্যারেটের সোনার দাম ৫৫,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেটের সোনার দাম ৬০,৯০০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১০ গ্রাম ৫৬,০০০ টাকা এবং ২৪ ক্যারেটের সোনার দাম ৬১,০৯০ টাকা।

অন্যদিকে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৫৬,০০০ টাকা এবং ২৪ ক্যারেটের সোনার দাম ৬১,০৯০ টাকা। চেন্নাইতে আজ ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৯২৭ টাকা এবং ২৪ ক্যারেটের সোনার দাম ৫২,২৮৫ টাকা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026