ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold price today: ধনতেরাসে আজ অনেকটা সস্তা হয়ে গেল সোনা, জেনে নিন আজকের সোনার দাম

আজ অর্থাৎ ধনতেরাসের দিন ২৯ শে অক্টোবর, সোনার দাম বেশ কিছুটা সস্তা হয়েছে। আজ ভারতের বাজারে সোনার দাম কমেছে একেবারে ৫০০ টাকা। সোনা এবং রুপোর পাত্র যেহেতু এই সময় কেনা খুব শুভ মনে করা হয় সেই কারণে এই সময় সোনা এবং রুপোর দাম অনেকটা বেশি থাকে। এমন পরিস্থিতিতে ২৪ ক্যারেট সোনার দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের জন্য বিষয়টা অনেক স্বস্থির হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৭৯ হাজার টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ৭৩ হাজার টাকা। পাশাপাশি ধনতেরাসে রুপোর দাম ৯৭৯০০ টাকা প্রতি কিলো।

দিল্লি নয়ডা গাজিয়াবাদ লখনউ এবং জয়পুরে সোনার দাম অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৯ হাজার ৯৪০ টাকা। এছাড়া প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩২৯০ টাকা। পাটনা এবং আমেদাবাদে সোনার দাম একইভাবে কমেছে। এখানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৯ হাজার ৮৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৭৩ হাজার ১৯০ টাকা। ভুবনেশ্বর মুম্বাই এবং কলকাতায় সোনার দাম ১০ গ্রামে ২৪ ক্যারেটে ৭৯ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার ১৪০ টাকা।

সারাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার অবস্থা এবং মুদ্রা বিনিময় হার সহ অনেক কারণে নির্ভর করে। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে ভারতের বাজারে এর প্রভাব পড়ে। এছাড়া উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম অনেকটা বেড়ে যায়। ভারতে মরশুমের চাহিদা এবং পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে অনেক সময় বিভিন্নভাবে সোনার দাম উপর নিচে চলতে থাকে। জুলাই মাসে সরকার সোনা এবং অন্যান্য ধাতুর উপরে শুল্ক কমানোর পর স্থানীয় বাজারে সোনা এবং রুপোর দাম সাত শতাংশের বেশি কমেছে। সেই কারণে এখন উৎসব এবং বিয়ের মরশুমে চাহিদা অনেকটা বেশি থাকলেও সোনার দাম কিছুটা কম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026