নতুন বছর শুরু হওয়ার পর থেকেই সোনার দামে ওঠানামা লেগেই আছে। তবে সোনার দাম সাম্প্রতিক সময়ে অনেক কমেছে। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। সোনা তার উচ্চ পর্যায়ের হারের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। এদিকে, আপনার পরিবারের কেউ যদি বিয়ে করে, তাহলে টেনশনের দরকার নেই। আপনি এখন সোনা খুব সস্তায় কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা বিভিন্ন শহরের সোনার বর্তমান দাম সমন্ধে আপনাদের জানাবো।
দেশের রাজধানী দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৯৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৮,৬৫০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে স্বপ্ননগরি মুম্বাইতে আজ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৮২o টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৮,৫০০ টাকা প্রতি ১০ গ্রাম। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৮২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৮,৫০০ টাকা প্রতি ১০ গ্রাম। আর আপনি যদি রূপা কেনার পরিকল্পনা করেন তবে ১ কেজির জন্য ৭০,৯০০ টাকা রেকর্ড করা হচ্ছে আজ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। যদিও ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল, এটি গহনা হিসাবে তৈরি করা যায় না।
বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…
Essence has announced the honorees for its 2026 Black Women in Hollywood Awards, celebrating trailblazing…
James Van Der Beek, the actor who became a household name in the late 1990s…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
The death of Dawson’s Creek star James Van Der Beek continues to reverberate across Hollywood.…