ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম, ১০ গ্রামের দাম ৫০০০ টাকা সস্তা আজকে, জানুন সর্বশেষ সোনার দাম

এই বছরের মে মাসে আমেদাবাদের বুলিয়ান বাজারে ২৪ ক্যারেট সোনার দাম হয়ে গিয়েছিল ১০ গ্রাম ৬৩ হাজার ৫০০ টাকা। আপনারা সকলেই জানেন আমাদের দেশে উৎসবের মরশুমে সোনার দাম অনেকটা উপর নিচ হয়ে থাকে। বিশেষ করে কালীপুজো এবং ধনতেরাসের সময় সোনার দাম অনেকটা বেশি থাকে কারণ এই সময় সারা ভারতের মানুষ সোনা কেনেন। এই বছরেও দীপাবলি এবং ধনতেরাসের সময় সোনার দাম পরিবর্তন হতে পারে। আপনারা মোটামুটি অনেকেই জানেন সোনার দাম দীপাবলি এবং ধনতেরাসের সময় অনেকটা বেশি থাকে কিন্তু এবছর কিছুটা উল্টো ঘটনা ঘটে গেছে। গত কয়েকদিন ধরেই খুব দ্রুত হারে কমতে শুরু করেছে সোনার দাম।

বুধবারের কথা বললে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৬৫৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ছিল দশ গ্রামের ৫১ হাজার ৮৯৪ টাকা। আপনারা হয়তো জেনে অবাক হবেন বুধবার সন্ধ্যায় ২২ ক্যারেট সোনার দাম ৫২ হাজার টাকার নিচে নেমে গিয়েছিল। কিন্তু এবার প্রশ্নটা হল কেন এত দ্রুত হারে কমছে সোনার দাম? আসলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকার কারণে ভারতের বাজারেও সোনার দাম নিম্নমুখী হচ্ছে। আপনারা অনেকেই জানেন আমেরিকার বাজারে এই মুহূর্তে টালমাটাল অবস্থা। সেই কারণে আন্তর্জাতিক বাজারে যেহেতু এখন চাপ বেশি তাই সেই কারণে আমাদের দেশেও সোনার দাম অনেকটা নিচের দিকে নামতে শুরু করেছে। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে কিন্তু দীপাবলি এবং ধনতেরাসের সময় আরো খানিকটা নিচের দিকে নেমে যাবে সোনার দাম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026