নিউজ

আবার আজ দাম কমলো সোনার, বিক্রি হচ্ছে মাত্র ৫৩,০০০ টাকায়, জানুন বিস্তারিত লেটেস্ট রেট

নতুন বছরের শুরু থেকেই সোনার দাম ব্যাপক ওঠানামা করছে। সামনেই আছে বাঙালির পুজো এবং বিয়ের মরশুম। তাই এখন থেকেই আস্তে আস্তে সোনা কিনতে আগ্রহী হয়েছেন বাঙালীরা। অন্যদিকে গতমাসে অগ্নিমূল্যের তুলনায় চলতি মাসে সামান্য হলেও দাম কমেছে মূল্যবান হলুদ ধাতুর। আজ শুক্রবার সপ্তাহের পঞ্চম দিনে ফের দাম কমেছে সোনার। সোনার দাম আজ প্রায় ৫৮ হাজার টাকায় লেনদেন হতে দেখা গিয়েছে। গতকাল বুধবার এই সোনার দাম ৫৮,১৫১ টাকায় বন্ধ হয়েছিল। আসলে গতকাল বৃহস্পতিবার ঈদ উপলক্ষে মার্কেট বন্ধ ছিল। আজ সপ্তাহের পঞ্চম দিনে সোনার দাম কতটা কমলো জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গতকালের তুলনায় আজ সোনার দাম ৯৬ টাকা কমেছে। আজ এমসিএক্স সূচকে সোনার লেনদেন ৫৮ হাজার ৫৫ টাকায় বন্ধ হয়েছে। আজ কলকাতার মার্কেটে ২২ ক্যারেট সোনার দামের পতন হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় ৮৮ টাকা কমে ১০ গ্রামের দাম হয়েছে ৫৩,১৭৮ টাকা। অন্যদিকে দাম কমেছে রুপোরও। আজ এক কেজির রুপোর দাম ৫৪৩ টাকা কমে ৬৮,৯৭২ টাকায় লেনদেন হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026