মূল্যবৃদ্ধির বাজারে এমনিতেই নাজেহাল মধ্যবিত্তদের অবস্থা। তবে বুধবারের পর বৃহস্পতিবারও সকলের মুখে হাসি ফোটালো সোনার দাম। বুধবারের পর বৃহস্পতিবারেও পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারাট ও গয়নার সোনা বা ২২ ক্যারাট সোনার দাম হ্রাস পেয়েছে। গত মঙ্গলবার প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫২ হাজার ৪৭০ টাকা। আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। মাত্র ২ দিনের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ১৩৬০ টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে গয়না সোনার দাম দুদিনে ৪৮ হাজার ১০০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৮৫০ টাকা হয়েছে।
আপনাদের জানিয়ে রাখা ভাল, গত ২৯ জুন এক ধাক্কায় অনেকটাই দাম কমেছিল ১০ গ্রাম পাকা সোনার। ওইদিন পাকা সোনার দাম ৯৮০ টাকা কমেছিল। আর গয়না সোনার দাম কমেছিল ৯০০ টাকা। ১ জুলাই থেকে সোনায় আমদানি শুল্ক বাড়িয়ে দেয় কেন্দ্র। আগে এই শুল্কের পরিমাণ ছিল ৭.৫ শতাংশ। সেটা বেড়ে হয়েছে ১২.৫ শতাংশ। দেশে ডলারের অনুপাতে টাকার দাম কমতে থাকায় আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম একলাফে ১৩১০ টাকা বেড়ে ৫২ হাজার ২০০ টাকা হয়েছে। অন্যদিকে গয়না সোনা অর্থাৎ ২২ ক্যারাট সোনার ১২০০ টাকা বেড়ে ৪৭ হাজার ৮৫০ টাকা হয়েছে। তবে জুলাই মাসে শুরুর কয়েক দিনের মধ্যে সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল। তবে অবশেষে বুধবার তাতে নিম্নগতি দেখা যায়। বুধবারের পর বৃহস্পতিবারও দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা। রথযাত্রার দিন আচমকা দাম বেড়ে যাওয়ার পর পর দুইদিন দাম কমায় বেশ স্বস্তিতে স্বর্ণ ব্যবসায়ীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…