আগের থেকে সস্তা সোনা। বিয়ের মরসুমের আগেই দারুণ সুযোগ সাধারণের কাছে। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী ১৪-১৭’ই মার্চের মধ্যে অর্থাৎ ব্যবসায়ীক সপ্তাহে সোনার দাম পড়েছে অনেকটাই। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে।
ব্যবসাহিক সপ্তাহে সোনার দাম কমেছে-
• সপ্তাহের প্রথম দিন, ১৪’ই মার্চ সোনা ও রুপোর বাজার বন্ধ হওয়ার আগে ১০ গ্রাম সোনার দাম ৫১,৯৬১ টাকা ছিল।
• ১৫’ই মার্চ ১০ গ্রাম সোনার দাম ৪৪০ টাকা কমে দাঁড়ায় ৫১,৫২১ টাকা।
• ১৬’ই মার্চ আবারো ১০ গ্রাম সোনার দাম ১৭৬ টাকা কমে ৫১,৩৯৭ টাকা হয়।
• ১৭’ই মার্চ বৃহষ্পতিবার ১০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পায় ২১৯। শেষপর্যন্ত দাম দাঁড়ায় ৫১,৫৬৪ টাকা। উল্লেখ্য, গতসপ্তাহের শেষে সোনার দাম মোট পড়েছিল ৩৯৭ টাকা।
• ৭-১১’ই মার্চ পর্যন্ত সোনার দাম মোট কমেছিল ১১৩৩ টাকা। হিসাব মত দু’সপ্তাহ শেষে সোনার দাম মোট দেড় হাজার টাকা কমেছে (১৫৩০ টাকা)।
সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও-
• ১৪’ই মার্চ ১ কিলো রুপোর দাম ছিল, ৬৮,৪১৪ টাকা।
• ১৫’ই মার্চ ১ কিলো রুপোর দাম কমে বেশ কিছুটা। ১২১৪ টাকা কমে রুপোর দাম দাঁড়ায় ৬৭,২০০ টাকা।
• ১৬’ই মার্চ নির্দিষ্ট পরিমাণ রুপোর দাম কমে মাত্র ১৮ টাকা। ১ কিলো রুপোর দাম হয় ৬৭,১৮২ টাকা।
• ব্যাবসায়িক সপ্তাহের শেষ দিন ১৭’ই মার্চ ১ কিলো রুপোর দাম বাড়ে ৮২৩ টাকা। শেষপর্যন্ত সপ্তাহ শেষে রুপোর দাম দাঁড়ায় ৬৮,০০৫ টাকা। উল্লেখ্য, হিসাব মত সপ্তাহ শেষে মোট দাম কমেছে ৪০৯ টাকা।
• দুই সপ্তাহ শেষে প্রতি কিলো রুপোর দাম কমেছে ১২৭৬ টাকা।
অতএব বলাই বাহুল্য, বিয়ের মরসুমের আগে সাধারণের চিন্তা কমল কিছুটা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…