পৌষ মাস শেষের পথে। আর কদিন পর ক্যালেন্ডারে মাঘ মাস শুরু হবে। আর মাঘ মাস মানেউ বাঙালীর বিয়ের মরশুম। আর এর মাঝেই বুধবার শহরে ফের কিছুটা কমল হলুদ ধাতুর দাম। বুধবার মাল্টি কমোডিটি ইনডেক্সে ১০ গ্রাম সোনার দাম ০.০৯ শতাংশ কমে গিয়েছে। আর বর্তমানে সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৪৫ টাকা। শুধু সোনা নয় এদিন হলুদ ধাতুর পাশাপাশি দাম কমেছে রুপোরও। বুধবার ০.১১ শতাংশ টাকা কমে এক কিলোগ্রাম রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৫ টাকা।
গত মঙ্গলবার ১০ গ্রাম অর্থাৎ ২৪ ক্যারাট হলুদ ধাতুর দাম ছিল ৪৮ হাজার ৩০০ টাকা। তার থেকে বুধবার কিছুটা দাম কমেছে সোনার তা বলা যেতে পারে।এই হলুদ ধাতু। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে সোনার দাম অনেকটা কম হওয়াতেই এর প্রভাব এদেশেও হল। তবে এর পিছনে করোনার তৃতীয় ওয়েভকে দায়ী করছেন। সকলের মতে, বিশ্বে প্রধান অর্থনীতির দেশগুলিতে কোভিড সংক্রমণ যে ভাবে ছড়িয়ে পড়েছে আর তাতে থমকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। অন্য দিকে, চাহিদাও কমছে বহুমূল্য ধাতুর। আর বহু মূল্য ধাতুর দামের চাহিদা কমার কারণেই দাম কিছুটা হ্রাস পেয়েছে সোনার।
তবে গত ডিসেম্বর থেকে ইদানীং হলুদ ধাতুর দাম কিছুটা কমে গিয়েছে। ডিসেম্বরের শেষের দিকে সোনার দাম অনেকটাই কম ছিল। ৩০ ডিসেম্বর প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৬৮৮ টাকা। তার পর বছরের শুরুতে সোনার দাম বেড়েছিল। তবে এই সপ্তাহে ফের এখন দাম কমল। আর এতে মধ্যবিত্তরাও বেশ স্বস্তি পেয়েছেন। সামনেই যে বিয়ের মরশুম আর এতে কিছুটা সোনা কিনতে পারবে। ইতিমধ্যে সোনার দোকানে ভিড় লক্ষ করা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…