টানা ৫দিন নিম্নমুখী ছিল সোনার দাম। কিন্তু তারপর হঠাৎ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সোনার রেকর্ডের দাম দাঁড়ালো ১০ গ্রামে ৪৭,২৬৫ টাকা। গ্রাম গোল্ড ফিউচারস এর দাম। গত সেশন থেকে সোনার দামে বেশি জোরে ধাক্কা এসেছে। কিন্তু রুপোর দাম অন্যদিকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সোনার দাম যেখানে গত পাঁচদিন একেবারে নিম্নমুখী ছিল।
সেখানেই রুপোর দাম বর্তমানে প্রতি কেজি ৬৮,৫৩৪ টাকা। এই দাম আগের দামের থেকে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোনার দাম গত সেশনে ০.৪২ শতাংশ হ্রাস পেয়েছিল। কিন্তু তারপর চলতি মাসে অনেকটাই দাম বেড়েছে হলুদ ধাতুর। গত বছরের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল সর্বাধিক, ৫৬,২০০ টাকা। সেই নিরিখে দেখতে গেলে বর্তমানে সোনার দাম আগের রেকর্ড এর দামের থেকে ৯,০০০ টাকা কম।
বিশ্ব বাজারে সোনার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। মার্কিন অর্থনীতি সহজ হওয়ার কারণে সোনার দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ডলার দুর্বল হওয়ার কারণে এই দাম আরো বৃদ্ধি পাচ্ছে বর্তমানে। বর্তমান হিসাব থেকে দেখতে গেলে ১ আউন্স গোল্ড এর এখন দাম আগের থেকে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডলার সূচক আবার ০.০৫ শতাংশ হ্রাস পেয়েছে। তাই, যারা অন্য মুদ্রা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…