গতকালও দাম কমেছিল সোনার। পরপর কদিন টানা কমছিল সোনার দাম। কিন্তু আজ আবার বাড়লো সোনার দাম। গত দুদিনের তুলনায় প্রায় ১৫০০ টাকার বেশি বেড়েছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় আজ ৪৩,৪০০ টাকায় পৌঁছে গেছে। গতকালও সোনার দাম ছিল ৪১,৮৭০ টাকার কাছাকাছি।
গত সপ্তাহে টানা দাম বেড়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪,০০০ টাকার উপরে চলে গিয়েছিল। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম গতদিনের তুলনায় কেজি প্রতি ৩% এর বেশি বেড়েছে। প্রতি কেজিতে রুপোর দাম বেড়েছে ১,২৯৫ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৬,৫৮২ টাকা।
আরও পড়ুন : পর পর চার দিন কমলো সোনার দাম, জানুন আজ সোনার দাম কত
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়ার পর থেকেই দাম বাড়তে থাকে সোনার, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…