বিগত পাঁচ দিনের মতো আজও দাম বাড়লো সোনার। গত পাঁচদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০০ টাকার বেশি বেড়েছিল। পৌঁছেছিল সর্বকালীন রেকর্ড দামে। সেই ধরা বজায় রেখে আজও বাড়লো সোনার দাম। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪২,৯৬০ টাকা। যা সর্বকালীন রেকর্ড দাম সোনার। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে একইভাবে।
শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বেই দাম বেড়েই চলেছে সোনার। চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে প্রতিদিনই প্রায় দাম বেড়েছে সোনার। বিশ্ব বাজারে আজ সোনার দাম ১.৬% বেড়েছে। আজকের সোনার দাম প্রতি আউন্সে ১৬৪৬.২০ ডলার। এটিও সর্বকালীন রেকর্ড।
আরও পড়ুন : ৩০০০ টন সোনার সন্ধান পাওয়া যায়নি যোগী রাজ্যে, জানালো জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া
বিশেষজ্ঞদের মতে বেশিদিন এইভাবে সোনার দাম বাড়বে না। চিনে করোনা ভাইরাসের আতঙ্ক কমলেই আবার সোনার দাম কমতে শুরু করবে। তবে সামনে বিয়ের মরসুম আসছে, আর সোনার দাম এত বাড়ার ফলে আসন্ন বিয়ের মরসুমে মধ্যবিত্ত সাধারণ মানুষের যে যথেষ্টই চিন্তা করার বিষয় তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…